এক্সপ্লোর

IND vs SA: তৃতীয় টি-টোয়েন্টিও মাত্র ১২ রানেই থামল ইনিংস, তাও তিনি অফ ফর্মে, মানতে নারাজ সূর্যকুমার যাদব

Suryakumar Yadav: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১১ বলে ১২ রান করে আউট হন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

ধর্মশালা: অধিনায়ক হিসাবে তাঁর রেকর্ড অনবদ্য, তবে এই বছরটা যেন ব্যাটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জন্য একেবারে দুঃস্বপ্নের মতোই কাটছে। তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) ভারতীয় অধিনায়কের সামনে খুব বড় রান করার সুযোগও ছিল না। অল্পের রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল ভারত। তবে তাতেও দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ সূর্যকুমার।  

চলতি বছরে সূর্যকুমারের ব্যাটিং গড় মাত্র ১৪.২০। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে অন্তত ২০০ রান করা অধিনায়কদের তালিকায় এই গড় সর্বকালের দ্বিতীয় নিম্নতম। ভারতীয় ব্যাটার হিসাবে এই গড় এক ক্যালেন্ডার মরশুমেও দ্বিতীয় নিম্নতম। আর মাস দু'য়েক পরেই ঘরের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে অধিনায়কের এহেন ফর্ম স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে।

ম্যাচের পর নিজের ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে সূর্য জানান যা যা তাঁর করণীয় ফর্মে ফেরার জন্য তিনি সেইসবই করছেন। ভারতীয় অধিনায়ককে বলতে শোনা যায়, 'আমি নেটে বেশ ভাল ব্যাটিং করছি। আমার পক্ষে যা যা করা সম্ভব সবই করার চেষ্টা করছি। ম্যাচে যখন রান আসার হবে, তখন তা ঠিকই চলে আসবে। তবে হ্যাঁ, আমি রান পাচ্ছি না ঠিকই কিন্তু অফফর্মে নই।'

এদিন সূর্য যখন মাঠে নামেন, তখন ভারতের জয়ের জন্য আর মাত্র ২৬ রানের প্রয়োজন ছিল। বড় রান করার সুযোগ ছিল না। তবে অনেকেই আশা করছিলেন সূর্য ম্যাচ শেষ করেই মাঠ ছাড়বেন। সে গুড়ে বালি। ১১ বলে মাত্র ১২ রান করেই সাজঘরে ফেরেন সূর্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের আর সাত ম্যাচ বাকি। এই ম্যাচগুলির মধ্যে সূর্য নিজের হারানো ফর্ম ফিরে পান কি না, এবার সেটাই দেখা বিষয়।

এদিন ভারতের সামনে ১১৮ রানের লক্ষ্যমাত্রা ছিল। রান তাড়া করতে নেমে প্রথম বলেই এনগিডিকে ছক্কা হাঁকালেন অভিষেক শর্মা। প্রথম ওভারে মোট উঠল ১৭ রান। জয়ের মঞ্চ এভাবেই গড়ে দেন তরুণ বাঁহাতি ওপেনার। শুরু থেকেই এত আক্রমণাত্মক খেলেন যে বোলারের মনোবলটাই খারাপ হয়ে যায়। উল্টোদিকে থাকা গিলও ধীরে ধীরে হাত খুললেন। পাওয়ার প্লেতেই ৬১ রান বোর্ডে তুলে ফেলেছিল ভারত। অভিষেক হয়ত আরও একটা অর্ধশতরান পেয়েই যেতেন। কিন্তু মারক্রামের অবিশ্বাস্য ক্যাচ তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখাল।

গিল ছন্দে ফেরার চেষ্টা করছিলেন। বেশ কিছুক্ষণ ক্রিজে সময়ও কাটালেন। কিন্তু ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৮ রান করে আউট হয়ে গেলেন। তিন নম্বর স্লটে ভারতীয় দলের কুড়ির ফর্ম্যাটে অটোমেটিক চয়েস তিলক বর্মা। দারুণ ফর্মে রয়েছেন। এদিনও অপরাজিত থাকলেন শেষ পর্যন্ত। তবে রান পেলেন না সূর্যকুমার।  এনগিডির একটি ওভারে পরপর দুটো বাউন্ডারি হাঁকিয়েছিলেন। কিন্তু পরের বলেই ক্যাচ আউট হলেন। ব্যর্থতার তালিকা কিন্তু ভারত অধিনায়কের আরও লম্বা হচ্ছে। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget