এক্সপ্লোর

IND vs SL 1st T20: নিজের অভিষেক ম্যাচেই মাভির ৪ উইকেট, শ্রীলঙ্কাকে ২ রানে হারাল ভারত

IND vs SL: চামিকা করুণারত্নে অপরাজিত ২৩ রানের ইনিংসে শেষ পর্যন্ত লড়াই চালালেও পরাজিতই হতে হল শ্রীলঙ্ককাকে।

মুম্বই: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র দুই রানে শ্রীলঙ্কাকে হারিয়ে (IND vs SL 1st T20) তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল। ভারতের হয়ে নিজের অভিষেক ম্যাচেই চার উইকেট নিলেন শিবম মাভি (Shivam Mavi)। ১৬০ রানেই অল আউট হয়ে গেল দ্বীপরাষ্ট্র। ভারতীয় দল প্রথমে ব্যাট করে ১৬২ রান তোলে। টিম ইন্ডিয়ার হয়ে ঈশান কিষাণের ৩৭ রানের ইনিংস ছাড়াও, দীপক হুডা ও অক্ষর পটেল (Axar Patel) ষষ্ঠ উইকেটে ৬৮ রান যোগ করেন। দীপক ৪১ ও অক্ষর ৩১ রানে অপরাজিত থাকেন।

নতুন বলে মাভির দাপট

১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারেই মাত্র এক রানে পাথুম নিসাঙ্কাকে সাজঘরে ফেরত পাঠান শিবম মাভি। নিজের পরের ওভারেই ধনঞ্জয় ডি সিলভাকেও ৮ রানে আউট করেন মাভিই। একদিকে যখন মাভি নতুন বল হাতে আগুন ঝরাচ্ছেন, অপরিদকে সেখানে আরেক তরুণ ফাস্ট বোলার উমরান মালিকও পিছিয়ে ছিলেন না। তিনি ১২ চরিথ আসালঙ্কাকে সাজঘরে ফেরত পাঠিয়ে শ্রীলঙ্কাকে তৃতীয় ধাক্কাটি দেন। পরের ওভারে কুশল মেন্ডিসকে ২৮ রানে ফেরান হার্ষাল পটেল। ৫১ রানেই চার উইকেট হারায় শ্রীলঙ্কা।

ভানুকা রাজাপক্ষও ১০ রানে হার্ষালের শিকার হন। ধুঁকতে থাকা লঙ্কান ইনিংসের হাল ধরেন অধিনায়ক দাসুন শানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। যুজবেন্দ্র চাহালের এক ওভারে ১৭ রান হাঁকিয়ে ম্যাচ ভারতের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন ওয়ানিন্দু। তবে তাঁর ১০ বলে ২১ রানের আগ্রাসী ইনিংস থামান সেই মাভিই। শানাকাও ২৭ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন। এই সময় মনে হচ্ছিল ভারতীয় দল হয়তো ম্য়াচ জিতে যাবে। কিন্তু কার্যত একা হাতেই শ্রীলঙ্কার হয়ে লড়াই চালিয়ে যান চামিকা করুণারত্নে। 

শেষ ওভারের নাটক

ম্যাচের শেষ ওভারে অক্ষর পটেলের বিরুদ্ধে দ্বীপরাষ্ট্রের জয়ের জন্য ১৩ রানের প্রয়োজন ছিল। ওভারের তৃতীয় বলে ছয় মারেন চামিকা। তিন বলে এই সময়ে শ্রীলঙ্কার জয়ের জন্য পাঁচ রান প্রয়োজন ছিল। প্রবল চাপের মুখে বল হাতে জ্বলে উঠেন অক্ষর। শেষ তিন বলে মাত্র দুই রান দেন তিনি। ম্যাচ জেতে ভারত। ওভারের শেষ দুই বলে দুইটি রান আউট হওয়ায় অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে মাভি ২২ রান খরচ করে চার উইকেট নেন। দুইটি করে উইকেট পান হার্ষাল ও উমরান। তবে ২৩ বলে ৪১ রানের ইনিংসের জন্য দীপক হুডাকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়।

আরও পড়ুন: শেষের দিকে হুডা, অক্ষরের ঝোড়ো পার্টনারশিপ, শ্রীলঙ্কাকে ১৬৩ রানের লক্ষ্য দিল ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget