এক্সপ্লোর

IND vs WI 5th T20I: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ হেরে দলের ব্যাটিং গভীরতা নিয়ে উদ্বেগ প্রকাশ দ্রাবিড়ের

Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে গোটা টি-টোয়েন্টি সিরিজ় জুড়েই ভারতের ব্যাটিং গভীরতার অভাব চর্চার অন্যতম বড় কারণ ছিল।

ফ্লোরিডা: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs WI 5th T20I) সূর্যকুমার যাদবের ৬১ রান বাদে আর কোনও ভারতীয় ব্যাটার তেমন বড় ইনিংস খেলতে পারেনি। ম্যাচ হেরে অধিনায়ক হার্দিক পাণ্ড্য স্বীকার করে নিয়েছেন যে দলের ব্যাটাররা ইনিংসের শেষটা ভালভাবে করতে না পারাটাই পরাজয়ের অন্যতম বড় কারণ। অধিনায়কের সুরেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) ভারতীয় দলের (Indian Cricket Team) ব্যাটিং গভীরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন।

পঞ্চম টি-টোয়েন্টিতে আট নম্বরে ব্যাট করতে নামেন অর্শদীপ সিংহ। গোটা সিরিজ জুড়েই ভারতের ব্যাটিংয়ে লম্বা 'টেল' চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। রাহুল দ্রাবিড়ও মেনে নিচ্ছেন যে বোলিং দুর্বল না করে, ভারতীয় দলের ভারসাম্য রক্ষা করতে ব্যাটিংয়ে গভীরতা বাড়ানোটা অত্যন্ত জরুরি। সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, 'আসলে এখানে আমাদের দলে তেমন বিকল্পই ছিল না যে আমরা দলের ভারসাম্যর জন্য বদল ঘটাব। তবে ভবিষ্যতের কথা ভেবে আমাদের বেশ কিছু জিনিসে উন্নতি ঘটানোর জন্য জোর দেওয়া দরকার। ব্যাটিং গভীরতা বৃদ্ধি করতে আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছি। আমাদের বোলিং বিভাগকে দুর্বল না করে কী ভাবে ব্যাটিং গভীরতাটা আরও বাড়ানো যায়, সেই বিষয়ে নজর দেওয়াটা জরুরি।'

তিনি যোগ করেন, 'দিন দিন তো আরও বড় বড় রান হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ় দলের দিকে তাকালেই বোঝা যাবে (ব্যাটিংয়ে গভীরতা থাকাটা কতটা জরুরি) বিষয়টা। ওদের দলের হয়ে ১১ নম্বরে আলজারি জোসেফ ব্যাট করতে নামে। ও কিন্তু বড় শট হাঁকাতে দক্ষ। অনেক দলেরই ব্যাটিংয়ে এতটা গভীরতা রয়েছে। আমাদের এই বিষয়ে কিছু সমস্যা রয়েছে এবং সেই নিয়ে কাজ করাটা জরুরি। এই নিয়ে কাজ করাটা যে কতটা প্রয়োজনীয়, তার প্রমাণ এই সিরিজ থেকেই পাওয়া গিয়েছে।'

অধিনায়ক হার্দিক সিরিজ হারের পরে ব্যাটিং নিয়ে বলতে গিয়ে জানান, 'আমরা (ব্য়াটিংয়ের সময়) ১০ ওভারের পরেই ম্যাচের রাশ হারিয়ে ফেলি। আমি ব্যাটে নেমে রানের গতি বাড়াতে ব্যর্থ হই। বাড়তি সময় নিই এবং তারপর ইনিংসটা দায়িত্ব নিয়ে শেষও করতে পারলাম না।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পডুন: ভারতের হার সত্ত্বেও টি-টোয়েন্টিতে বাবর, বিরাটের রেকর্ডে ভাগ বসালেন সূর্যকুমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget