এক্সপ্লোর

IND vs WI: তাঁর সাফল্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে জো রুট, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান করে দাবি জুরেলের

Dhuruv Jurel: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আমদাবাদে কেরিয়ারের প্রথম শতরান হাঁকান ধ্রুব জুরেল। তাঁর ব্যাট থেকে আসে ১২৫ রানের ইনিংস।

আমদাবাদ: ঋষভ পন্থের অনুপস্থিতিতে তিনি কিপার-ব্যাটার হিসাবে একাদশে সুযোগ পেয়েছেন। সেই সুযোগটাকে একেবারে লুফে নিলেন ধ্রুব জুরেল (Dhuruv Jurel)। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে (IND vs WI) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান হাঁকান জুরেল। তাঁর এই সাফল্যে ইংল্যান্ডের মহাতারকা জো রুটকেও কৃতিত্ব দিলেন জুরেল।

এক মরশুমের জন্য জো রুটের সঙ্গে আইপিএলে রাজস্থান রয়্যালসের সাজঘর ভাগ করেছিলেন জুরেল। তাঁর ব্যাটিংয়ে অল্প বিস্তর বদল ঘটিয়ে তাঁকে সাফল্য পেতে রুটের বড় অবদান রয়েছেন বলেই জানান জুরেল। তিনি ম্য়াচ শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমার ব্যাটিংয়ে যখনই কিছু সমস্যা হয়, তখনই আমি ওঁর কাছে যাই। বিভিন্ন পরিস্থিতি সামলানোর জন্য ওঁ আমায় খুব সহজ ও ছোট ছোট কিছু সমাধান বলে দেন। ওঁ সবসময় বলেন যে ধারাবাহিকতা বজায় রাখাটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তবে প্রতিনিয়ত একই জিনিস করে গেলে, খাটা খাটনি করলে ফলাফল আসতে বাধ্য।'

আমদাবাদে তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি মাইলফলক স্পর্শ করার পর তাঁর সেলিব্রেশনও ছিল উল্লেখযোগ্য। জুরেল জানান তাঁর সেলিব্রেশনটা ভারতীয় সেনাবাহিনী এবং কার্গিলে লড়াই করা তাঁর বাবার উদ্দেশেই তিনি উৎসর্গ করেছেন। '৫০-র গণ্ডি পার করে স্যালুটটা ছিল আমরা বাবার জন্য। তবে শতরানের পরের সেলিব্রেশনটা বহুদিন ধরেই আমার মনের মধ্যে ছিল। আমরা মাঠে যেটা করি আর ওঁরা যুদ্ধের ময়দানে যা করে, তার মধ্যে কোনও তুলনাই সম্ভব নয়। আমি ওঁদের শ্রদ্ধা করি এবং ভবিষ্যতেও যা করব, ওঁদের কথা মাথায় রেখেই করব।' বলেন ভারতের কিপার-ব্যাটার।

ঋষভ পন্থের পরিবর্তে সুযোগ পেয়ে প্রথম ইনিংসে নিজের কিপিংয়ে একাধিক দুরন্ত টেক নেন জুরেল। এরপর ব্যাট হাতে মাঠে নামেন তিনি। ব্যাটে নেমেও নিজের পরিপক্ক ব্যাটিংয়ে নজর কাড়েন জুরেল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৯০ বলে নিজের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান হাঁকান জুরেল।

শুভমন গিল ও কেএল রাহুলের জমাটি পার্টনারশিপের পর পাঁচ নম্বরে ব্য়াট করতে নামেন ধ্রুব জুরেল। তিনি কিন্তু দারুণ পরিপক্কতার সঙ্গে ব্যাটিং করেন। লাঞ্চের পরেই শতরান হাঁকানো কেএল রাহুল সাজঘরে ফিরলেও, জুরেল কিন্তু বিন্দুমাত্র বিচলিত হননি। দেখেশুনে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। জাডেজার সঙ্গে লম্বা পার্টনারশিপ গড়েন। পাঁচটি চার ও দুইটি ছক্কার সুবদে জুরেল ৯১ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। তারপরে দেখতে দেখতে কার্যত অবলীলায় শতরানের গণ্ডিও পার করে ফেলেন। এই ইনিংস যে তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে তুলবে, তা বলাই বাহুল্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget