এক্সপ্লোর

IND vs WI: 'সিনিয়ররা যথেষ্ট খেলেছে', ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে তরুণদের সুযোগ দেওয়ার ডাক হরভজনের

Indian Cricket Team: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পর ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল।

নয়াদিল্লি: সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ফের একবার ভারতীয় দলের (Indian Cricket Team) স্বপ্নভঙ্গ হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে ফাইনালে পরাজিত হয় ভারত। টিম ইন্ডিয়া এরপর ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) তিন ফর্ম্যাটের সিরিজ খেলবে। সেই সিরিজে ভারতীয় দলে বদলের ডাক দিয়েছেন অনেক বিশেষজ্ঞই। প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার হরভজন সিংহও (Harbhajan Singh) বদলে বিশ্বাসী।

হরভজন আসন্ন ক্যারিবিয়ান সফরে সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি নির্বাচকদের উদ্দেশে বলেন, 'সিনিয়ররা যথেষ্ট ক্রিকেট খেলেছে, এবার ওদের একটু বিশ্রাম দেওয়া হোক। আমি ওদের (নির্বাচকদের) অনুরোধ করব যে আর দেরি না করতে। ওয়েস্ট ইন্ডিজে একটা তরুণ দল পাঠানো হোক। আমি অক্ষর পটেলকে অলরাউন্ডার হিসাবে দলে দেখতে চাই। আর দুই স্পিনার হিসাবে (রবি) বিষ্ণোই ও যুজবেন্দ্র চাহালকে সুযোগ দেওয়া হোক। আকাশ মাধওয়াল আইপিএলে বেশ ভাল পারফর্ম করেছে। আমার মনে হয় ওরও সুযোগ পাওয়া উচিত।'

তিনি আরও যোগ করেন, 'ওপেনারদের মধ্যে একজন অবশ্যই শুভমন গিল। আরেকজন ওপেনারের ভূমিকায় যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়া যেতেই পারে। ওর এবারের আইপিএল মরশুমটা দুর্দান্ত কেটেছে। যখনই সুযোগ পেয়েছে, ও কিন্তু দারুণ পারফর্ম করেছে। আমার মনে হয় বড় মঞ্চে পারফর্ম করার জন্য ও তৈরি। ওকে পূর্ণশক্তির ভারতীয় দলেও কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে। ওদের দুইজনের পর রুতুরাজ গায়কোয়াড় ওপেনার হিসাবে আমার তৃতীয় বিকল্প।'

১২ জুলাই থেকে টেস্ট সিরিজ শুরু হলেও, টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ অগাস্ট থেকে। সেই সিরিজে ভারতীয় দলে বেশ কিছু রদবদল ঘটতে চলেছে। এই সিরিজেই নাকি টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক ঘটাতে পারেন আইপিএল মাতানো দুই তরুণ তুর্কি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। খবর অনুযায়ী, সেই সিরিজেই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রিঙ্কু সিংহকে (Rinku Singh) ভারতীয় দলের জার্সিতে অভিষেক ঘটাতে দেখা যেতে পারে। রুতুরাজ গায়কোয়াড়ও এই সিরিজে সুযোগ পেতে পারেন। তরুণ তুর্কিদের পাশাপাশি জাতীয় দলে নাকি ফিরতে পারেন অভিজ্ঞ ফাস্ট বোলার মোহিত শর্মাও (Mohit Sharma)। যশস্বী, রিঙ্কু, মোহিত, তিনজনই এবারের আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন। অপরদিকে, রুতুরাজও নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget