এক্সপ্লোর

IND vs WI ODI: চোটের আশঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা বোলার

Indian Cricket Team: মহম্মদ সিরাজের বদলি হিসাবে কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি টিম ইন্ডিয়ারপ নির্বাচকমণ্ডলী।

নয়াদিল্লি: গোড়ালিতে হালকা চোট। সামনেই বিশ্বকাপ, তাই ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। সেই কারণেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দেশে ফিরলেন টিম ইন্ডিয়ার তারকা বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে (IND vs WI ODI) খেলবেন না তিনি। সদ্যই বোর্ডের তরফে এক বিবৃতিতে একথা জানিয়ে দেওয়া হল। 

বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের আগে মহম্মদ সিরাজকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ডান হাতি ফাস্ট বোলার নিজের গোড়ালিতে হালকা চোটের কথা জানিয়েছিলেন। সেই কারণে বিসিসিআইয়ের মেডিক্যাল দল তাঁকে বিশ্রামের পরামর্শ দেয়। যাতে কোনওরকম ঝুঁকি না থাকে।'

 

সিরাজ টেস্ট সিরিজের দুই ম্য়াচেই খেলেছিলেন। দ্বিতীয় টেস্টে ম্যাচ সেরাও হন তিনি। সামনে বিশ্বকাপ, এশিয়া কাপসহ ঠাসা সূচি। সেই কথা মাথায় রেখেই সিরাজের ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ওয়াকিবহল মহলের। তবে আহত সিরাজের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে যে কাউকে নেওয়া হচ্ছে না, তা বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।  

প্রসঙ্গত, আসন্ন ওয়ান ডে সিরিজে তরুণদের পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও তেমনটাই আভাস দিয়েছেন। ম্যাচের আগে তিনি বলেন, 'আসন্ন সিরিজ দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'এই দলে অনেক তরুণ ক্রিকেটাররা রয়েছে, যারা একেবারেই হাতেগোনা কয়েকটা ম্যাচ খেলেছে। ওদেরকে এই সিরিজে পরখ করে দেখার সুযোগ রয়েছে। ওদের ভিন্ন ভিন্ন দায়িত্ব দেওয়া হবে। সেইসব ভূমিকায় তরুণরা কতটা, কী করতে পারছে আমাদের কাছেও সেটা দেখা নেওয়ার সুযোগ থাকবে। গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা এমনটাই করেছিলাম। তরুণদের কয়েকটা ম্য়াচ খেলিয়ে পরখ করে দেখেছিলাম। এখানেও তেমনটাই হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বার্বাডোজেই কপিল দেবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার হাতছানি জাডেজার সামনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Rahul Dravid: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
Bengal Cricket: চিঠির ধাক্কায় থমকে গেল সিএবির যুগ্মসচিব নির্বাচন, বুধবারের বৈঠক ঘিরেও উঠছে প্রশ্ন
চিঠির ধাক্কায় থমকে গেল সিএবির যুগ্মসচিব নির্বাচন, বুধবারের বৈঠক ঘিরেও উঠছে প্রশ্ন

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget