এক্সপ্লোর

IND vs WI: ভারতীয় দলে ডাক পাচ্ছেন রিঙ্কু সিংহ? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘটাবেন অভিষেক?

IND vs WI T20: ৩ অগাস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ। এবার ভারতীয় দল (Team India) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে। ১২ জুলাই থেকে ভারতের তিন ফর্ম্যাটের ক্যারিবিয়ান সফর (IND vs WI) শুরু হওয়ার কথা সরকারিভাবে ঘোষণাও করে দিয়েছে বিসিসিআই। ১২ জুলাই থেকে টেস্ট সিরিজ শুরু হলেও, টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ অগাস্ট থেকে। সেই সিরিজে ভারতীয় দলে বেশ কিছু রদবদল ঘটতে চলেছে। এই সিরিজেই নাকি টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক ঘটাতে পারেন আইপিএল মাতানো দুই তরুণ তুর্কি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। খবর অনুযায়ী, সেই সিরিজেই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রিঙ্কু সিংহকে (Rinku Singh) ভারতীয় দলের জার্সিতে অভিষেক ঘটাতে দেখা যেতে পারে। রুতুরাজ গায়কোয়াড়ও এই সিরিজে সুযোগ পেতে পারেন। তরুণ তুর্কিদের পাশাপাশি জাতীয় দলে নাকি ফিরতে পারেন অভিজ্ঞ ফাস্ট বোলার মোহিত শর্মাও (Mohit Sharma)। যশস্বী, রিঙ্কু, মোহিত, তিনজনই এবারের আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন। অপরদিকে, রুতুরাজও নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। 

যশস্বী আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ৪৮-র অধিক গড়ে ৬২৫ রান করেছিলেন। রুতুরাজ ১৬ ম্যাচে করেন ৫৯০ রান। অপরদিকে, কলকাতা নাইট রাইডার্স প্লে-অফে পৌঁছতে না পারলেও, কয়েকটি চোখধাঁধানো ইনিংসে নজর কাড়েন রিঙ্কু সিংহ। তিনি ৫৯.২৫ গড় ও প্রায় ১৫০-র স্ট্রাইক রেট নিয়ে ৪৭৪ রান করেছিলেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর পাঁচ ছক্কা হাঁকিয়ে কেকেআরকে ম্যাচ জেতানো আইপিএলের চিরকালীন ইতিহাসে জায়গা করে নিয়েছে। তবে এই তারকারা আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও কিন্তু ধারাবাহিক পারফর্ম করেছেন।

আর মোহিত শর্মা তো এবারের আইপিএলের অন্যতম সেরা গল্প। গত মরসুমেও মোহিতকে কোনও ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে নেয়নি। গুজরাতের নেট বোলার ছিলেন তিনি। কিন্তু এবারের টুর্নামেন্টে গুজরাতের হয়ে সুযোগ পেয়েই বল হাতে ঝড় তোলেন তিনি। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ২৭টি উইকেট নেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদেই তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন।

খবর অনুযায়ী, ভারতীয় দল মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ, উভয়কেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দিতে চলেছে। রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও টি-টোয়েন্টিতে দেখতে পাওয়ার সম্ভাবনা কমই। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বেই হয়তো আবারও এই টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তবে সরকারিভাবে দল ঘোষণা হওয়া কিন্তু এখনও বাকি রয়েছে।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সারাবছরই প্রয়োজন যত্ন, কীভাবে পরিচর্যা করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget