এক্সপ্লোর

IND W vs AUS W: শেফালির অর্ধশতরান সত্ত্বেও ২১ রানে তৃতীয় টি-টোয়েন্টি হারল ভারত

Harmanpreet Kaur: এই ম্যাচেই হরমনপ্রীত কৌর মহিলা ক্রিকেটার হিসাবে সর্বাধিক ১৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন।

মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ পিছিয়ে গেল ভারতীয় মহিলা দল (Ind W vs Aus W)। কাজে দিল না শেফালি ভার্মার (Shafali Verma) অর্ধশতরান। এলিস পেরির (Ellyse Perry) ব্যাটে ভর ভারতের বিরুদ্ধে ২১ রানে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিলেন অজিরা।

পেরির অর্ধশতরান

এদিন বল হাতে ম্যাচের শুরুটা দারুণভাবে করেন ভারতীয় বোলাররা। রেণুকা সিংহ ও অঞ্জলি সার্বানি শুরুতেই অ্যালিসা হিলি ও থালিয়া ম্যাকগ্রা উভয়েই এক রানে আউট করেন। পাঁচ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে এরপরেই বেথ মুনি ও এলিস পেরি ইনিংসের হাল ধরেন। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৬৪ রান যোগ করেন। মুনি ৩০ রানে আউট হয়ে গেলেও, পেরি নিজের ইনিংস চালিয়ে যেন। তিনি শেষমেশ ৭৫ রানে আউট হন। গ্রেস হ্যারিস ১৮ বলে ৪১ রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেন। 

হরমপ্রীত-শেফালির লড়াই

শেষমেশ নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৭২ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে রেণুকা, অঞ্জলি, দীপ্তি শর্মা ও দেবীকা বৈদ্য, সকলেই দুইটি করে উইকেট নেন। জবাবে ভারতীয় দলও শুরুটা খুব একটা আহামরি করেনি। স্মৃতি মান্ধানা (১) ও জেমাইমা রডরিগেজ (১৬) অল্প রানেই সাজঘরে ফেরেন। ৩৩ রানে দুই উইকেট হারিয়ে ফেলে ভারত। তৃতীয় উইকেটে শেফালি ও ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর ৭৩ রান যোগ করেন। অর্ধশতরান করেন শেফালি। তিনি ৫২ রানে আউট হওয়ার পর ভারতীয় মিডল অর্ডার ধস নামে। ১৭ রানে মোট চার উইকেট হারায় ভারত। হরমনপ্রীতও ৩৭ রানে আউট হন।

তবে দীপ্তি শর্মা ও রাধা যাদব ভারতকে ম্যাচে টিকিয়ে রাখেন। ১৯তম ওভারে আসে ১৭ রান। শেষ ওভারে টিম ইন্ডিয়ার জয়ের জন্য ২৭ রানের প্রয়োজন ছিল। তবে মেগান শ্যুটের ওভারে ভারতীয় দল পাঁচ রানের বেশি তুলতে পারেনি। সাত উইকেটের বিনিময়ে ১৫১ রানেই থেমে যায় ভারতের ইনিংস। ২১ রানে জয় পায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ডার্সি ব্রাউন ও অ্যাশলে গার্ডনার দুইটি করে উইকেট নেন। প্রসঙ্গত, এই ম্যাচেই হরমনপ্রীত কৌর মহিলা ক্রিকেটার হিসাবে সর্বাধিক ১৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেললেন।

আরও পড়ুন: দায়িত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন, কে হলেন নতুন কিউয়ি অধিনায়ক?

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget