এক্সপ্লোর

New Zealand Captain: দায়িত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন, কে হলেন নতুন কিউয়ি অধিনায়ক?

Kane Williamson: কেন পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডের সফলতম টেস্ট অধিনায়ক। তিনি কিউয়ি অধিনায়ক হিসাবে ৪০টি ম্যাচের মধ্যে ২২টি ম্যাচ জিতেছেন।

অকল্য়ান্ড: সামনেই বাবরদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে আসবে নিউজিল্যান্ড দল (New Zealand Cricket Team)। সেই সিরিজের আগেই কিউয়ি দলের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। তাঁর অধীনেই ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিল নিউজিল্যান্ড। তবে সাম্প্রতিককালে কেন ব্যাট হাতে তেমন রান পাচ্ছিলেন না। এবার নিজের চাপ কিছুটা কমানোর জন্যই লাল বলের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়লেন কেন।

সফলতম অধিনায়ক

অধিনায়কত্ব ছাড়ার পর কেন বলেন, 'ব্ল্যাক ক্যাপসকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়াটা আমার কাছে বিশাল গর্বের ছিল। আমার কাছে টেস্ট ক্রিকেটই সর্বসেরা এবং এই ফর্ম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জটা আমি দারুণ উপভোগ করেছি। মাঠ ও মাঠের বাইরে, উভয় স্থানেই অধিনায়ক হওয়ায় সবসময় একটা বাড়তি বোঝা থাকে। কেরিয়ারের এই সময়ে আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটাই (অধিনায়কত্ব ছাড়া) সঠিক।'

 

কেন পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডের সফলতম টেস্ট অধিনায়ক। তিনি কিউয়ি অধিনায়ক হিসাবে ৪০টি ম্যাচের মধ্যে ২২টি ম্যাচ জিতেছেন। তবে এবার কিউয়ি টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন টিম সাউদি (Tim Southee)। টম ল্যাথাম কিউয়ি দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। কেন উইলিয়ামসন টেস্ট দলে কেবল ব্যাটার হিসাবে খেললেও, সীমিত ওভারের ক্রিকেটে কিন্তু তিনিই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।

সীমিত ওভারের নেতা

'নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর আমাদের সকলেরই মনে হয়েছে যে যেহেতু আগামী দুই বছরে দুই বিশ্বকাপ আসছে, তাই সীমিত ওভারের ফর্ম্যাটে আমার অধিনায়ক হিসাবে আপাতত বহাল থাকাই উচিত।' বলেন কেন। দলের নতুন অধিনায়ক টিম সাউদি নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, 'শেষ কয়েকটাদিন আমার কাছে স্বপ্নের মতোই বলে মনে হচ্ছে এবং নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হওয়াটা আমার জন্য দারুণ সৌভাগ্যের। টেস্ট ক্রিকেটটাই আসল চ্যালেঞ্জ এবং দলের অধিনায়কত্ব করা জন্য আমি মুখিয়ে আছি।'

আরও পড়ুন: বাপ কা বেটা! রঞ্জিতে অভিষেক ম্যাচেই শতরান, সচিনকে ছুঁলেন অর্জুন

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget