এক্সপ্লোর

Umesh Yadav: সিরিজের মাঝেই দুঃসংবাদ, প্রয়াত উমেশ যাদবের বাবা

Umesh Yadav Father Expire: প্রয়াত ভারতীয় ক্রিকেট দলের সদস্য উমেশ যাদবের বাবা তিলক যাদব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

ইন্দোর: বাবাকে হারালেন উমেশ যাদব (Umesh Yadav)। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকা পেসার উমেশ যাদবের (Umesh Yadav) বাবা তিলক যাদব (Tilak Yadav) প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। উত্তর প্রদেশের একটি কয়লা খাদানে কাজ করতেন উমেশ যাদবের বাবা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তারকা পেসারের বাবা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে আর বাঁচানো সম্ভব হয়নি উমেশের (Umesh Yadav) বাবাকে। উল্লেখ্য, বর্ডার-গাওস্কর ট্রফির ভারতীয় স্কোয়াডে রয়েছেন উমেশ। যদিও এখনও পর্যন্ত প্রথম ২ টেস্টে সুযোগ পাননি উমেশ।

আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুই টেস্টই। দ্বিতীয় টেস্টে রবীন্দ্র জাডেজার স্পিনের ভেল্কিতে ৪৮ রানে নয় উইকেট হারিয়ে ফেলে অজি দল (Australian Cricket Team)। সহজেই ছয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। অজিদের স্পিন জুজু দূর করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ম্যাথু হেডেন (Matthew Hayden)।

সাহায্যে রাজি

সিরিজের দুই ম্যাচে এখনও পর্যন্ত সর্বাধিক ১৭টি উইকেট নিয়েছেন জাডেজা। তাঁর স্পিন জুড়িদার আর অশ্বিনও খুব একটা পিছিয়ে নেই। তিনি নিয়েছেন ১৪টি উইকেট। অক্ষর পটেলের ভাগ্যে জুটেছে একটি উইকেট অর্থাৎ চার ইনিংসে অজি দলের ৪০টি উইকেটের মধ্যে ৩২টি উইকেটই নিয়েছেন ভারতের তারকা স্পিনাররা। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয়জন অজি ব্যাটার প্রায় একইভাবে স্যুইপ মারতে গিয়ে আউট হয়েছেন। দলের স্পিনের বিরুদ্ধে এহেন পরিস্থিতি দেখে অজি ব্যাটারদের সাহায্য করতে এগিয়ে এসেছেন হেডেন।

হেডেন বলেন, 'দিন হোক বা রাত, আমি এবং আমার মনে হয় আমার মতো সকলেই (প্রাক্তনীরাই) সাহায্যের জন্য এগিয়ে আসতে সবসময় ইচ্ছুক হবেন। আমায় তো যখনই কোনও ধরনের সাহায্যের জন্য বলা হয়েছে, তা যখনই হোক না কেন, আমি সবসময়ই (সাহায্যের জন্য) এগিয়ে এসেছি।' 

অজি দলকে কটাক্ষ

সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই অস্ট্রেলিয়ান ব্যাটারদের সমালোচনায় বিদ্ধ করেছেন। এবার প্যাট কামিন্সদের 'ডুপ্লিকেট' অজি দল বলে কটাক্ষ করলেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংহ।

হরভজনের মতে সিরিজ শুরুর আগেই পিচ এবং অনুশীলন ম্যাচ নিয়ে অত্যাধিক চর্চা করায় অজি দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়েছে। হরভজন বলেন, 'রবিচন্দ্রন অশ্বিনের ডুপ্লিকেটের বিরুদ্ধে ওরা অনুশীলন করেছে বটে, তবে আমার মতে এই অস্ট্রেলিয়ান দলটিই ডুপ্লিকেট। ওরা তো খালি নেতিবাচক জিনিসপত্রের দিকেই নজর দিচ্ছে। ম্যাচের প্রথম বল হওয়ার আগেই মনে হচ্ছিল ওরা ম্যাচ হেরে বসে আছে। এই সিরিজের জন্য অস্ট্রেলিয়ান দল আদৌ কিছু প্রস্তুতি করেছিল কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ওদের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ওরা আউট হওয়ারই অনুশীলন করে এসেছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget