এক্সপ্লোর

Indian Cricket Team: জিম্বাবোয়ে সফরে অসংখ্য নতুন মুখ? রবিবারই হতে পারে দল ঘোষণা

IND vs ZIM T20: জিম্বাবোয়ে সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি ম্য়াচই খেলা হবে হারারে স্টেডিয়ামে। সিরিজে হয়ত একেবারে নতুন ভারতীয় স্কোয়াডকে দেখতে পাওয়া যাবে।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) পরই জিম্বাবোয়ে (IND vs ZIM) সফরে টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) খেলতে উড়ে যাবে ভারত। আর সেই সফরের জন্যই আগামীকাল ঘোষণা করা হতে পারে ভারতীয় দলের। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী বেছে নেবে জিম্বাবোয়ে সফরের জন্য় ভারতীয় স্কোয়াড। এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু জানানো না হলেও আগামীকাল রবিবারই ঘোষণা করা হতে পারে ভারতীয় দল। 

জিম্বাবোয়ে সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি ম্য়াচই খেলা হবে হারারে স্টেডিয়ামে। সিরিজে হয়ত একেবারে নতুন ভারতীয় স্কোয়াডকে দেখতে পাওয়া যাবে। সিরিজে বাঁহাতি বেশ কয়েকজন পেসারকে দেখতে পাওয়া যাবে হয়ত। অর্শদীপ সিংহ টি-টোয়েন্টি ভারতীয় স্কোয়াডে এখন নিয়মিত সুযোগ পাচ্ছেন। খলিল আহমেদ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড রিজার্ভে রয়েছেন। তিনিও হয়ত জিম্বাবোয়ে সফরে থাকবেন। এছাড়া উত্তরপ্রদেশের ঘরোয়া ক্রিকেটে খেলা আইপিএলে আরসিবি দলের সদস্য যশ দয়ালকে নেওয়া হতে পারে দলে। মুকেশ কুমারও আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার পর থেকে নজর কেড়েছেন। তবে তাঁকে দলে নেওয়া হতে পারে দলের ভারসাম্য় কেমন হয় তার ওপর তাঁকে নেওয়া হতে পারে। 

বিশ্বকাপের রিজার্ভ প্লেয়ার হিসেবে রয়ছেন আবেশ খান। জিম্বাবোয়ে সফরে তাঁকেও নেওয়া হতে পারে। ইতিমধ্যেই ভারতীয় দল থেকে আবেশ ও গিলকে ছেড়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হয়ত দু জনেই একেবারে জিম্বাবোয়েতে দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ১২ মাসে ভারতীয় দলের টি-টোয়েন্টিতে ঠাসা সূচি রয়েছে। সেক্ষেত্রে রোহিত শর্মা পরবর্তী টি-টোয়েন্টি দলে ভারতের নেতৃত্বভার দিতে দেখা যেতে পারে সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্যর মধ্য়ে কাউকে। 

এদিকে, সূত্রের খবর, জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাতে পারেন ভিভি এস লক্ষ্মণ। গৌতম গম্ভীরই হয়ত দ্রাবিড় পরবর্তী জামানায় বুমরাদের হেডস্যার হতে চলেছেন। কিন্তু তা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। আর যদি গম্ভীর দায়িত্ব নেন, তা হয়ত শ্রীলঙ্কা সিরিজ থেকে। তাই জিম্বাবোয়ে সফরে লক্ষ্মণের কোচিংয়ে খেলবে টিম ইন্ডিয়া। এছাড়াও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির কিছু সাপোর্ট স্টাফ লক্ষ্মণের সঙ্গে জিম্বাবোয়ে সফরে যেতে পারেন। বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ''যতদূর সম্ভাবনা রয়েছে যে জিম্বাবোয়ে সফরে ভিভি এস লক্ষ্মণ ও এনসিএর কিছু স্টাফ যাবেন ক্রিকেটারদের সঙ্গে। এর আগেও দ্রাবিড় যখন বিশ্রামে ছিলেন, তখনই লক্ষ্মণ দায়িত্ব সামলেছেন।''

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget