এক্সপ্লোর

IND vs PAK: নজরে কোহলির ফর্ম, পাকিস্তানের সামনে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই, মরুদেশে মহারণের অপেক্ষায় বিশ্ব

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত বারের ফাইনাল মিলিয়ে ভারতকে তিনবার হারিয়েছে পাকিস্তান আর টিম ইন্ডিয়া জিতেছে দুইটি ম্যাচ।

দুবাই: রাত পোহালেই মতান্তরে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সবথেকে বড় ম্যাচ। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India VS Pakistan)। একদিকে ভারতীয় দল নাগাড়ে চারটি ওয়ান ডে ম্যাচ জিতে দুরন্ত ছন্দে। অপরদিকে, প্রায় তিন দশক পরে ঘরের মাঠে আয়োজিত আইসিসি ইভেন্ট থেকে প্রথম দল হিসাবে ছিটকে যাওয়ার খাড়া ঝুলছে পাকিস্তানের ওপর। তবে এই ম্যাচের ফলাফল পরিবেশ, ফর্ম, ইতিহাস কোনওকিছুরই যে ধার ধারে না, তা সকল বিশেষজ্ঞই বলে থাকেন। ফের একবার তাই এক হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব।

রবিবাসরীয় মহাদ্বৈরথের পিচেই দিন দু'য়েক বাংলাদেশকে দুরমুশ করেছে টিম ইন্ডিয়া। অপরদিকে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বাবর আজম রান পেলেও, তাঁর স্ট্রাইক রেটের কারণে তিনি সমালোচনার শিকার হয়েছেন। তবে ব্যবহৃত, মন্থর গতির পিচে রবিবার বাবরের টেকনিক্যাল দক্ষতা এবং অভিজ্ঞতা দুইই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে এই পিচে স্পিনারদের ভূমিকা বিরাট গুরুত্বপূর্ণ। ভারতীয় দলে কাছে যেখানে এক দুই নয়, পাঁচটি বিশ্বমানের স্পিনারের মধ্যে থেকে নির্বাচন করার বিকল্প রয়েছে, সেখানে এই বিভাগে বেশ খানিকটা পিছিয়ে পাকিস্তান। উপরন্তু, পাকিস্তানের ফাস্ট বোলারদের ফর্মও খুব আহামরি নয়।

শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বেশ ফ্যাকাসে দেখিয়েছে। তবে নাসিম শাহ নতুন বল হাতে গতি এবং লাইন, লেংথ উভয়েই নজর কেড়েছিলেন। রোহিতদের বিরুদ্ধে তাঁর ভাল পারফর্ম করাটা জরুরি। তিনি নতুন বলকে কথা বলাতে পারলে টিম ইন্ডিয়ার টপ অর্ডার বিশেষত বিরাট কোহলির (Virat Kohli) চাপ হতে পারে। কোহলি যে নিজের সেরা ফর্মে নেই, সেটা বলাই বাহুল্য। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ওয়ান ডেতে অর্ধশতরান হাঁকালেও, বাংলাদেশের বিরুদ্ধে একেবারেই ফর্মে দেখায়নি তাঁকে। অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে 'কিং'-র রেকর্ড তাঁকে খানিকটা হলেও ভরসা জোগাবে।

এই ম্যাচে নজরে থাকবেন মহম্মদ শামিও। সদ্যই চোট সারিয়ে ফিরেছেন তিনি। আর ফিরেই অনবদ্য ফর্মে। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ পাঁচটি উইকেট নিয়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার। বুমরার অভাব তিনি বুঝতেও দেননি। চার বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠেই খারাপ বোলিংয়ের চূড়ান্ত কটাক্ষের শিকার হতে হয়েছিল শামিকে। সেই মাঠেই চার বছর পর নিজেকে প্রমাণ করার জন্য কি বাড়তি উদ্যম নিয়ে নামবেন শামি? তিনি কি বাবরদের নাকানি চোবানি খাওয়াতে পারবেন? উত্তর জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ 'ওভার-হাইপড'! হরভজনের মন্তব্যের জবাবে কী বললেন গিল? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget