এক্সপ্লোর

IND vs AUS 1st ODI: সিরিজ়ের শুরুতেই ধাক্কা, প্রথম ওয়ান ডেতে খেলতে পারবেন না দুই অস্ট্রেলিয়ান তারকা

IND vs AUS: তবে দুই তারকা না খেললেও, স্টিভ স্মিথ যে চোট সারিয়ে মাঠে নামতে প্রস্তুত, সেকথা জানিয়ে দেন প্যাট কামিন্স।

মোহালি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (IND vs AUS ODI)। বিশ্বকাপের প্রাক্কালে এই সিরিজের মাধ্যমে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনেই। তবে সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ান শিবিরে জোড়া ধাক্কা। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এবং মিচেল স্টার্ক (Mitchell Starc) মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) জানিয়ে দেন যে স্টার্ক এবং ম্যাক্সওয়েল সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তবে দলে ফিরতে চলেছেন তারকা ব্যাটার স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে চোটের জেরে খেলতে পারেননি স্মিথ। তবে তিনি বর্তমানে ফিট। কামিন্স নিজেও সেই সিরিজে অনুপস্থিত ছিলেন এবং তিনিও যে ফিট, সেকথাও জানিয়ে দেন।

অজ়ি অধিনায়ক বলেন, 'আমার চোট সেরে গিয়েছে এবং কব্জিতে একদমই ব্যথা নেই। আশা করছি সিরিজের তিনটি ম্যাচই খেলব। স্টার্ক কাল খেলবে না। আশা করছি বাকি ম্যাচগুলিতে বোলিং করার যথেষ্ট সুযোগ পাবে ও। ম্যাক্সওয়েলের ক্ষেত্রেও বিষয়টা একই। আমরা বিশ্বকাপের কথা মাথায় রেখে সকলেই ম্যাচটাইম দিতে চাই এবং সেভাবেই দলের বাছাই করব। ও (স্মিথ) ফিট হয়ে গিয়েছে। কাল ওকে খেলতে দেখা যাবে। ওর কব্জির চোট ১০০ শতাংশ সেরে গিয়েছে।'

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পূর্বেই গ্লেন ম্যাক্সওয়েল গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরেই ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারবেন না। কামিন্স আরও জানান যে অস্ট্রেলিয়া চার বোলার নিয়েই মাঠে নামবে। অ্যাডাম জ়াম্পা ডেথ ওভারেও বোলিং করতে পারায়, দলকে সমস্যার সম্মুখীন হতে হবে না।

'আমরা চারটি প্রথম সারির বোলার নিয়ে মাঠে নামছি, যারা ইনিংসের যে কোনও সময়ে বল করতে পারেন। জ়াম্পা শুধু রান আটকাতে নয়, ইনিংসের শেষের দিকে উইকেট নিতেও সুপরাদর্শী। আমরা যদি ওর তিন, চার ওভার শেষের দিকে করাব বলে রেখে দিই, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।' জানান অজ়ি অধিনায়ক।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এক ফ্রেমে শাহরুখ-গৌতম, কেকেআরে ফিরছেন গম্ভীর? জল্পনা উস্কে দিলেন নীতীশ রানা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget