এক্সপ্লোর

India vs Australia Test: ১৮৪ রানের বড় ব্যবধানে হার ভারতের, মেলবোর্নে জিতে সিরিজে ২-১ এগিয়ে গেল অস্ট্রেলিয়া

IND vs AUS: লড়াই করেও দলকে বাঁচাতে পারলেন না ঋষভ পন্থ। আর সবথেকে বড় কথা এই ম্য়াচ হারের সঙ্গে সঙ্গেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আর কোনও সুযোগ থাকল না টিম ইন্ডিয়ার সামনে।

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে হার ভারতের। ১৮৪ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। ৩৪০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৫৫ রানে অল আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। বিতর্কিত আউট হলেন যশস্বী জয়সওয়াল। চূড়ান্ত ব্যর্থ বিরাট, রোহিত, রাহুল। লড়াই করেও দলকে বাঁচাতে পারলেন না ঋষভ পন্থ। আর সবথেকে বড় কথা এই ম্য়াচ হারের সঙ্গে সঙ্গেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আর কোনও সুযোগ থাকল না টিম ইন্ডিয়ার সামনে। তবে সিডনিতে শেষ টেস্টে জিতে বর্ডার গাওস্কর ট্রফি ড্র করতে পারে ভারত।

৩৪০ রানের বিশাল লক্ষ্যমাত্রা। ওপেনিং জুটিকেই জ্বলে উঠতে হত। বিশেষ করে এমন সময়ে রোহিত শর্মার ব্যাট জ্বলে ওঠাটা খুব প্রয়োজন ছিল। কিন্তু তা হল না। রোহিত আরও একবার ব্যর্থ হলেন। বিরাট মাত্র ৫ রান করে ফিরলেন। রাহুল খাতাই খুলতে পারলেন না। লাঞ্চের আগেই তিনটি উইকেট খুইয়ে বসেছিল ভারত। সেখান থেকে যশস্বী ও পন্থ মিলে দলের হাল ধরেন। এই ম্য়াচ ড্র হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার আশা কিছুটা ভালভাবেই থাকত ভারতের। সেক্ষেত্রে সিডনিতে জিততে হত আর অন্য়দিকে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচ ড্র করতে হত। কিন্তু মেলবোর্নে ভারত হেরে যাওয়ায় এবার সেই সম্ভাবনাতেও জল পড়ে গেল।

এদিন পন্থ ও জয়সওয়ালের জুটির ভেঙে যাওয়াটাই মূলত ম্য়াচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল। ভালই এগােচ্ছিলেন। একটা সময় মনে হচ্ছিল ম্য়াচ ড্র হবেই। দুজনের মধ্য়ে ৮৮ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। কিন্তু আচমকাই দিনের দ্বিতীয় সেশনের পর ট্রাভিস হেডের আক্রমণে আসা ও তাঁর বলে চালিয়ে খেলতে গিয়ে পন্থের আউট হওয়াটাই ম্য়াচে ভারতের জন্য কাল হয়ে দাঁড়াল। এরপর আর কোনও ব্যাটারই ভরসা জোগাতে পারেননি। পন্থ আউট হওয়ার পরই জয়সওয়াল ফিরে যান বিতর্কিত আউট হয়ে। আরও একটি শতরান মিস করলেন তিনি। 

এদিকে ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। গোটা ম্য়াচে দাপটের সঙ্গে বোলিং করেছেন। তার থেকেও বড় কথা অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ৪১ রানের ইনিংস খেলেছেন অজি অধিনায়ক। বারবার ম্য়াচের পার্থক্য গড়ে দিয়েছেন অজি পেসার। ৩ উইকেট নেন দ্বিতীয় ইনিংসে। ৩ উইকেট নেন স্কট বোল্যান্ডও। ২ উইকেট নেন নাথান লিঁয়। একটি করে উইকেট নেন স্টার্ক ও বোল্যান্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget