এক্সপ্লোর

IND vs AUS: সাংবাদিক বৈঠকে মিথ্যে কথা বলেছেন হেড? ম্য়াচ হেরে আরও বিস্ফোরক সিরাজ

Mohammed Siraj And Travis Head: কিন্তু ১৪০ রানের মাথায় সিরাজের বলেই বোল্ড হয়ে যান। আউট হওয়ার পরই সিরাজকে বেশ বিরক্তির সঙ্গে কিছু বলতে দেখা যায় অজি ব্যাটারকে।

অ্য়াডিলেড: গোলাপি বলের টেস্টে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। ম্য়াচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে তারা। সিরিজেও সমতা ফিরিয়েছে কামিন্স বাহিনী। কিন্তু এরই মধ্যে বারবার শিরোনামে উঠে এসেছে মহম্মদ সিরাজ ও ট্রাভিস হেডের ডুয়েল। ঘটনার সূত্রপাত হয়, ম্য়াচের দ্বিতীয় দিন শনিবার। প্রথমে হেডের একটি ক্যাচ ফেলেছিলেন সিরাজ। পরে অজি ব্যাটর শতরান হাঁকান। কিন্তু ১৪০ রানের মাথায় সিরাজের বলেই বোল্ড হয়ে যান। আউট হওয়ার পরই সিরাজকে বেশ বিরক্তির সঙ্গে কিছু বলতে দেখা যায় অজি ব্যাটারকে। এমনকী হেডও পাল্টা কিছু বলেন। ঠিক কী বলেছিলেন দুজন দুজনকে, তা জানা না গেলেও বিষয়টি একেবারেই ভালভাবে নেননি দু দেশের প্রাক্তন ক্রিকেটাররাও। অনেকেই সমালোচনা করেন। আবার ফিল্ডিং করার সময় সিরাজকে খোঁচাও দিতে থাকেন অজি সমর্থকরা। 

যদিও এই ইস্যুতে ফের বোমা ফাটিয়েছেন সিরাজ। হেড নাকি সাংবাদিক বৈঠকে গিয়ে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে মিথ্যে কথা বলেছেন বলে জানান ভারতীয় পেসার। উল্লেখ্য, অজি ব্যাটার সাংবাদিক বৈঠক জানিয়েছিলেন যে তিনি আউট হওয়ার পর শুধু সিরাজকে 'ওয়েল বোল' বলেছিলেন। যদিও তা মানতে চাননি সিরাজ। তিনি হরভজন সিংহের কথা আলাপচারিতায় বলেন, ''দু দেশের মধ্যে এই লড়াই খেলায় উত্তেজনা তৈরি করে। এটা দারুণ একটা ডুয়েল। হেড দারুণ ব্যাটিং করেছে। ভাল বলেও ছক্কা হাঁকিয়েছে ও। যা প্রশংসনীয়। আমি ওকে আউট করার পর শুধুমাত্র সেলিব্রেশন করছিলাম। কিন্তু সেই সময় ও আমাকে অপমান করেছে। শুরুতে আমি শুধুই সেলিব্রেট করছিলাম। কিন্তু  হেড আমাকে অপমান করার পর আমিও মুখ খুলি। টিভিতে পুরোটাই দেখা যাবে। কিন্তু সাংবাদিক বৈঠকে গিয়ে হেড মিথ্যে কথা বলছে।''

ভারতীয় পেসার আরও বলেন, ''ওখানে বাকিরা যারা ছিল তখন, তাঁরাও দেখেছে যে কী কথপোকথন হয়েছে। আমি প্রত্যেক ক্রিকেটারকেই সম্মান করি। কারণ ক্রিকেট জেন্টালম্য়ানদের খেলা। কিন্তু হেড যা করেছে, তা কখনওই উচিৎ নয়। আমি একেবারেই ভালভাবে নেইনি তা।''

অ্য়াডিলেড টেস্টে হারের পর রোহিত শর্মাকে এই নিয়ে প্রশ্ন করা হলে হিটম্য়ান বলেন, ''আমি তখন স্লিপে দাঁড়িয়ে ছিলাম। এত বড় হাইভোল্টেজ মহারণে এই ধরণের টুকরো টুকরো মুহূর্ত তৈরি হবেই। এগুলোই প্লেয়ারদের মধ্যে ভাল পারফরম্য়ান্সের উদ্দীপনা বাড়িয়ে দেয়। তবে আমাকে পুরাে ম্য়াচ নিয়ই ভাবতে হয়। ওই একটা ঘটনা নিয়ে আলোচনার কিছু নেই।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget