এক্সপ্লোর

IND vs AUS: চলতি সিরিজে পাঁচ বারের মধ্যে চারবারই তাঁর শিকার, রোহিতের কাছে কামিন্স এক আতঙ্কের নাম

Pat Cummins vs Rohit Sharma: এদিন ৩৯টি বল বেশ ভালই খেলছিলেন। ৯ রানও নিজের নামের পাশে যোগ করেন। মনে হচ্ছিল ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পাচ্ছেন ভারত অধিনায়ক।

মেলবোর্ন: খারাপ ফর্ম অব্য়াহত রোহিত শর্মা (Rohit Sharma)। চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজে পারথ টেস্টে তিনি ছিলেন না। এরপর থেকে পাঁচটি ইনিংসে খেলতে নেমে নাগাড়ে ফ্লপ। আর গোটা সিরিজেই একবার নয় চার চারবার শিকার হলেন প্যাট কামিন্সের। অর্থাৎ ভারত অধিনায়ককে বারবার ফাঁদে ফেলে তাঁর উইকেট তুলে নিলেন অজি অধিনায়ক। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে এখনও পর্যন্ত পাঁচটি ইনিংসের মধ্যে চারটি ইনিংসেই কামিন্সের শিকার হয়েছেন। রোহিতের কাছে চলতি সিরিজে কামিন্স যেন ক্রমেই এক আতঙ্ক হয়ে উঠেছেন।

মেলবোর্নে ৩৪০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছে ভারত। ওপেনিংয়ে যশস্বীর সঙ্গে নেমেছিলেন রোহিত। এদিন ৩৯টি বল বেশ ভালই খেলছিলেন। ৯ রানও নিজের নামের পাশে যোগ করেন। মনে হচ্ছিল ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পাচ্ছেন ভারত অধিনায়ক। কিন্তু সেই সময়ই কামিন্সের বলে আচমকাই ফ্লিক করতে যান হিটম্য়ান। আর তা ব্যাটের কোনায় লেগে চলে যায় গালিতে থাকা মার্শের কাছে। ৪০ বলে ৯ রান করে মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে নিজের অভিযান শেষ করেন রোহিত। এই নিয়ে টেস্ট ক্রিকেটে ৬ নম্বর বার রোহিতের উইকেট নিলেন কামিন্স। একজন অধিনায়ক হিসেবে প্রতিপক্ষ দলের অধিনায়ককে সর্বাধিক আউট করার নজির এখন কামিন্সের দখলে। 

প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তি সুনীল গাওস্কর পাঁচবার আউট হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খানের বলে। যা এতদিন তালিকায় শীর্ষে ছিল। এবার সেই তালিকায় শীর্ষে চলে গেলেন কামিন্স। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে পারথে খেলেননি হিটম্য়ান। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট রোহিতকে আউট করেছিলেন কামিন্স। তৃতীয় টেস্টে ব্রিসবেনেও হিটম্য়ানকে ফিরিয়েছেন কামিন্স। মেলবোর্নে দুটো ইনিংসেই অজি অধিনায়কের শিকার ভারত অধিনায়ক।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে খেলছে এই মুহূর্তে ভারত ও অস্ট্রেলিয়া। রোহিতরা যেখানে পয়েন্ট টেবিলে তিন নম্বরে সেখানে কামিন্স বাহিনী দু নম্বরে রয়েছে এখন। ভারত ১৭ ম্য়াচ খেলে মোট ৯ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। জয়ের শতকরা হার ৫৫.৮৮। মেলবোর্ন ও সিডনিতে দুটো জয় নিশ্চিতভাবে রোহিতদের ফাইনালের টিকিট পাকা করে দেবে। সেক্ষেত্রে অন্য় কোনও দলের দিকে তাকাতে হবে না তাঁদের। অন্য়দিকে অস্ট্রেলিয়া ১৫ টেস্টের মধ্যে ৯ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। তাদের জয়ের শতকরা হার ৫৮.৮৯। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget