এক্সপ্লোর

Akash Deep Six: কোহলির ব্যাট নিয়ে বিশাল ছক্কা আকাশের, দেখে হতবাক বিরাটও, গাব্বায় বাঁচল ফলো অনের লজ্জা

India vs Australia Day 4 Highlights: ম্যাচে এখনও চাপে ভারত। তবে ফলো অন বাঁচিয়ে ফেলায় মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে।

ব্রিসবেন: এই মাঠেই অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করেছিল ভারত (India vs Australia)। লোকের মুখে মুখে ফিরেছিল, 'গাব্বা কা ঘমণ্ড টুটা...'। সেই গাব্বাতেই ভারতীয় শিবিরকে রীতিমতো আতঙ্ক ছেঁকে ধরেছিল। শিয়রে ফলো অনের লজ্জা। সঙ্গে ম্যাচ হারার অশনি সংকেত।

তবে অবিচ্ছেদ্য দশম উইকেটে অবিশ্বাস্য লড়াইয়ে ফলো অন এড়ালেন দুই বোলার। তাঁদের মধ্যে একজন, যশপ্রীত বুমরা, বল হাতেও ভারতের রক্ষাকর্তা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। চূড়ান্ত চাপের মুখে ২৭ বলে অপরাজিত ১০ রানের মহার্ঘ ইনিংস খেললেন। দ্বিতীয়জন, আকাশ দীপ, ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে। মঙ্গলবার ক্রিজে নেমেছিলেন বিরাট কোহলির ব্যাট নিয়ে। ৩১ বলে ২৭ রান করে অপরাজিত। মেরেছেন দুটি চার ও একটি বিশাল ছক্কা। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে চার মেরেই তিনি ফলো অন বাঁচানো নিশ্চিত করেন। তারপর সেই ওভারেই কামিন্সকে গ্যালারিতে ওড়ান আকাশ।

যে ছক্কা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কারণ, কোহলির ব্যাট নিয়ে ছক্কা মেরেছেন আকাশ। যা দেখে হতবাক কোহলিও। এমনিতেই আকাশ-বুমরা জুটি ফলো অন বাঁচানোর পরই এক দফা উৎসব করেন কোহলি। কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মারাও উচ্ছ্বাস প্রকাশ করেন। 

 

তবে কামিন্সকে মারা আকাশের ছক্কা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান কোহলি। বল গ্যালারিতে উড়ে যাচ্ছে বুঝতে পেরেই তিনি ড্রেসিংরুমে উঠে দাঁড়িয়ে বাইরের দিকে অবাক হয়ে দেখতে থাকেন। কোহলির চোখে মুখে ছিল বিস্ময়। সেই অভিব্যক্তির ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ম্যাচে এখনও চাপে ভারত। তবে ফলো অন বাঁচিয়ে ফেলায় মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে। ভারতের সুবিধা হয়ে যাচ্ছে বারবার বৃষ্টি নেমে খেলায় বিঘ্ন ঘটানোয়। ম্যাচের পুরো সময় খেলাই হচ্ছে না।

অস্ট্রেলিয়ার ৪৪৫ রান তাড়া করতে নেমে মঙ্গলবার, চতুর্থ দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ২৫২/৯। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১৯৩ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। বুধবার ম্যাচের শেষ দিন। একমাত্র অলৌকিক কিছু হলে তবেই জিততে পারে অস্ট্রেলিয়া। যদি দ্রুত রান তুলে তারা দ্বিতীয় ইনিংস দ্রুত ডিক্লেয়ার করেও দেয়, দ্বিতীয় ইনিংসে ফের ভারতের ব্যাটিংয়ে ধস নামতে হবে।

যা সহজসাধ্য নয় বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: বিরাট ব্যবধানে হার তৃণমূল সাংসদের, দিল্লি ক্রিকেট সংস্থার মসনদে অরুণ জেটলি-পুত্রই

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget