এক্সপ্লোর

Mohammed Siraj Fine: আইসিসি-র মসনদে ভারতীয়, তবু মাঠের ঝামেলার জন্য শাস্তি হল শুধু সিরাজের!

India vs Australia: আইসিসি-র (ICC) মসনদে এক ভারতীয়। ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। তার পরেও মাঠের অশান্তির জন্য একতরফাভাবে শাস্তি পেতে হল মহম্মদ সিরাজকে!

অ্যাডিলেড: আইসিসি-র (ICC) মসনদে এক ভারতীয়। ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ (Jay Shah)। তার পরেও মাঠের অশান্তির জন্য একতরফাভাবে শাস্তি পেতে হল মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)!

যা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা। বলা হচ্ছে, সিরাজ শাস্তি পেতেই পারেন। কিন্তু যাঁর সঙ্গে অ্যাডিলেড টেস্টে তাঁর অশান্তি হল, সেই ট্র্যাভিস হেড পুরোপুরি ছাড় পেলেন কীভাবে! শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হল অস্ট্রেলীয় ক্রিকেটারকে।

শনিবার আইসিসি জানিয়ে দিয়েছে, অ্যাডিলেড টেস্টে সিরাজ ও হেডের উত্তপ্ত বাক্য বিনিয়মের জন্য কড়া পদক্ষেপ করা হচ্ছে। সিরাজের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেখানে হেডকে শুধু সতর্ক করা হয়েছে। কোনও আর্থিক শাস্তি হয়নি।

অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিন হেডকে ইয়র্কারে বোল্ড করেন সিরাজ। তার পর উত্তেজিত অঙ্গভঙ্গি করেন তিনি। সিরাজের এই আচরণ পছন্দ হয়নি হেডের। তিনিও ড্রেসিংরুমে ফেরার সময় পাল্টা জবাব দেন। তাঁর ঠোঁটের নড়াচড়া দেখে অনেকেরই মনে হয়েছে যে, অশ্লীল মন্তব্য করেছেন হেড।

 

গোটা ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারি রঞ্জন মদুগালের কাছে জমা দেন মাঠের আম্পায়ারেরা। সেই রিপোর্ট তারপর যায় আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। সেই কমিটি দুই ক্রিকেটারকেই দোষী সাব্যস্ত করেছে। সিরাজের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাঁকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। অদ্ভুতভাবে হেডের কোনও জরিমানা হয়নি। শুধু একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে দুই ক্রিকেটারকেই।             

আরও পড়ুন: উত্তপ্ত আবহেই ফুটবল মাঠে ভারত বনাম বাংলাদেশ, গ্রুপে রয়েছে আর কোন দল?

তবে গত ২৪ মাসে এটাই প্রথমবার আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে নির্বাসনের মতো কড়া শাস্তি হয়নি সিরাজ বা হেড কারওই।

আরও পড়ুন: হারের ধাক্কা, বিশ্রামের ভাবনা বাতিল করে অভিশপ্ত মাঠেই প্র্যাক্টিসে নেমে পড়ছেন রোহিতরা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget