এক্সপ্লোর

IND vs AUS: শেষবার অস্ট্রেলিয়ায় খেললেন বিরাট? কিং-কে বিশেষ বার্তা পাঠালেন কামিন্স

Pat Cummins On Virat Kohli: গত অস্ট্রেলিয়া সিরিজে পারথে একটি সেঞ্চুরি বাদ দিলে বিরাটের ব্যাট একেবারেই চলেনি। বারবার অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হয়েছেন।

সিডনি: ভারতীয় মিডিয়ায় চারিদিকে খবর শোনা যাচ্ছে এটাই নাকি অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির শেষ টেস্ট সিরিজ ছিল। স্বাভাবিকভাবেই খবরটি কানে গিয়েছে তাঁর। আর তা শুনেই হতাশ হয়েছেন সদ্য বর্ডার গাওস্কর ট্রফি জেতা অজি ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স। এমনটা হোক কোনওভাবেই চান না তিনি। 

সিডনি টেস্ট জয়ের পরই কামিন্স সাংবাদিক বৈঠকে এসে জানান , "বিরাট অনবদ্য ক্রিকেটার। ওঁর বিরুদ্ধে খেলা সবসময় উপভোগ করি আমরা। মাঝে মাঝে রান করার বাইরেও বিরাট মাঠে এমন পরিস্থিতি তৈরি করেন, যাতে মানসিকভাবে প্রতিপক্ষ দল চাপে পড়ে যায়।"

কামিন্স আরও বলেন, "বিরাট আমাদের বিরুদ্ধে দারুণ পারফর্ম করেছে। যখনই ভারত আমাদের দেশে এসেছে। আমরা ভারতে গিয়েছি বিরাটকে নিয়ে গেমপ্ল্যান করতে হয়েছে আলাদা করে। বর্ডার গাওস্কর ট্রফির উচ্চতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে ওঁ। গত এক যুগের সেরা ব্যাটার বিরাট। আমাদের দলের প্লেয়াররা ও আমি নিজেও ওঁর বিরুদ্ধে খেলা সবসময় উপভোগ করি। ভারতীয় দলে বিরাটের উইকেট পেলে আমরা জয়ের অনেক কাছাকাছি পৌঁছতে পারি।" 

অস্ট্রেলিয়ায় ও সাম্প্রতিক সময়ে টেস্ট ফর্ম্যাটে যেভাবে ব্যর্থ হয়েছেন কোহলি, তাতে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই বিরাটকে অবসরের পরামর্শ দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটাররাও অনেকে নতুন মুখকে জায়গা দেওয়ার জন্য বিরাটকে সরে যেতে বলেছেন। কামিন্স বলছেন, "আমি শুনতে পাচ্ছি চারিদিকে বিরাটের অবসর নিয়ে কথা উঠছে। যদি বিরাটের এটাই শেষ অস্ট্রেলিয়া সফর হয়ে থাকে তাহলে আমাদের জন্য বিষয়টা খুব হতাশাজনক। আমরা চাইব ওঁ আগামী অজি সিরিজেও আসুক।"

এদিকে বিরাট, রোহিতের টেস্ট কেরিয়ার নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর।  লাল বলের ফর্ম্য়াটে ভারতের সফর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। যা ২০ জুন থেকে শুরু হতে চলেছে। সেই সিরিজের আগেই কি দল আমূল বদলে যাবে? গম্ভীর বলছেন, ''এখনই এই বিষয়ে বলা সম্ভব নয়। ৬ মাস অনেকটা সময়। তার মাঝে অনেক কিছুই বদলে যাবে। বিরাট ও রোহিত কারও ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই কথা বলার আমি কেউ নই। ওঁরা ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। ওঁরা জানে যে ভারতীয় ক্রিকেটের ভালর জন্য কী করা উচিৎ। তাই পুরো সিদ্ধান্তটা ওদের ওপর ছেড়ে দেওয়াই উচিৎ। তাঁরাই সিদ্ধান্ত নিক নিজেদের কেরিয়ারের বিষয়ে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget