এক্সপ্লোর

India vs Australia Toss Update: টস হেরে প্রথমে ব্যাট করবে ভারত, কারা পেলেন সুযোগ? অস্ট্রেলিয়া দলে ফিরলেন বিধ্বংসী ব্যাটার

IND vs AUS T20: প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত।

গোল্ড কোস্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজে চলছে ধুন্ধুমার লড়াই (IND vs AUS)। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। আজ, বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। যে দল জিতবে, এগিয়ে যাবে ২-১ ব্যবধানে। সেই সঙ্গে নিশ্চিত হয়ে যাবে, সেই দল টি-২০ সিরিজে কোনওমতেই আর হারছে না। শেষ ম্যাচে হারলেও সেক্ষেত্রে ২-২ ব্যবধানে শেষ হবে সিরিজ।
সেই ম্যাচে ফের টস হারলেন সূর্যকুমার যাদব। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। অনেকেই কৌতূহলী ছিলেন, এই ম্য়াচে ভারতীয় দলে কোনও বদল ঘটানো হয় কি না দেখার জন্য। বৃহস্পতিবার খেলা শুরু হওয়ার তিন ঘণ্টা আগে গোল্ড কোস্ট মাঠে দেখা যায় সঞ্জু স্যামসন পৌঁছে গিয়েছেন। অনেকেই ভেবেছিলেন, আগের ম্যাচে বাদ দেওয়া হলেও হয়তো এই ম্যাচে ভারতীয় একাদশে ফেরানো হবে সঞ্জুকে। সেই কারণেই হয়তো প্রস্তুতি সারতে আগাম মাঠে পৌঁছে গিয়েছেন কেরলের উইকেটকিপার ব্যাটার।

কিন্তু ঘটনা হচ্ছে, এই ম্যাচেও ভারতের একাদশে জায়গা হল না সঞ্জুর। তাঁর পরিবর্তে খেলানো হচ্ছে জিতেশ শর্মাকে। আগের ম্যাচের দলে কোনও বদল ঘটায়নি ভারত। টসের পর অধিনায়ক সূর্যকুমার বলেন, 'এই কারণেই দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়, যাতে নিজেদের পরীক্ষা নেওয়া যায়। দারুণ স্টেডিয়াম। আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। একদিন ছুটি পেয়েছিলাম। গতকাল দারুণ প্র্যাক্টিস করেছি। উইকেট দেখে মনে হচ্ছে উপমহাদেশের মতো। পরের দিকে মন্থর হয়ে যেতে পারে। প্রথমে ব্যাট করতে পেরে আমরা খুশি। আমরাও প্রথমে ব্যাট করে নিতে চেয়েছিলাম। ভারতীয় পরিবেশ-পরিস্থিতির মতো লাগছে। আমরা বোর্ডে বড় রান তুলে চ্যালেঞ্জের মোকাবিলা করতে চাই। আমাদের দলে কোনও পরিবর্তন ঘটানো হয়নি।'

অস্ট্রেলিয়া দলে চারটি পরিবর্তন করা হয়েছে। খেলানো হচ্ছে অ্যাডাম জ়াম্পা, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ার্স্যুইস ও জশ ফিলিপকে।

 

ভারতের একাদশশুভমন গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরা। 

অস্ট্রেলিয়ার একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাথু শর্ট, জশ ইংলিস (উইকেটকিপার), টিম ডেভিড, জশ ফিলিপ, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ার্স্যুইস, জ়েভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জ়াম্পা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
Eden Gardens: আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget