এক্সপ্লোর

INDW vs AUSW: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে আজ ইন্দো-অজি দ্বৈরথ, মুখোমুখি মহারণে কে এগিয়ে?

Womens T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচবারের জন্য খেতাব জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল তাই কিছুটা হলেও চাপে থাকবে আজকের ম্যাচে।

জোহাসেনবার্গ: আইসিসি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup 2023) আজ ভারতের মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া (India vs Australia)। ১০ দলের এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। অবশেষে সেরা চার দল সেমিতে পৌঁছেছে। নিউল্যান্ডসে আজ মেগ ল্যানিংদের শক্তিশালী অজি ব্রিগেডের মুখোমুখি হরমনপ্রীতরা (Harmanpreet Kaur)। ভারত যেখানে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতেছে, ১টি ম্য়াচ হেরেছে। সেখানে অস্ট্রেলিয়া তাঁদের গ্রুপ পর্বের প্রত্যেকটি ম্যাচে জিতেছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচবারের জন্য খেতাব জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল তাই কিছুটা হলেও চাপে থাকবে আজকের ম্যাচে। তবে এর আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। 

ভারতীয় দলকে ফাইনালে পৌঁছতে যে কড়া মোকাবিলার সম্মুখীন হতে হবে, তা বলাই বাহুল্য। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কিন্তু ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়েই খেতাব জিতেছিল। বিশ ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের রেকর্ডও অজিদের বিরুদ্ধে একেবারেই আহামরি নয়। দুই দল এখনও পর্যন্ত ৩০টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে মাত্র ছয়টি ম্যাচ জিতেছে ভারত। অপরদিকে, ২২টি ম্যাচে জয় পেয়েছে অজি দল, একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচে ভেস্তে যায়। ইতিহাস যে একেবারেই টিম ইন্ডিয়ার পক্ষে নয়, তা বলাই বাহুল্য। তবে এই ইতিহাস বদলে ফেলারই লক্ষ্যে সেমিফাইনালে মাঠে নামবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। 

ঝুলনের পরামর্শ

প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামী (Jhulan Gooswami) মনে করছেন এই অজি দলকে কিন্তু হরমনপ্রীতরা হারাতে পারেন। লন গোস্বামীর বলেন, 'আমরা সবাই জানি পাঁচ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ঠিক কতটা শক্তিশালী দল। দলে দারুণ বৈচিত্র রয়েছে এবং ওদের সবদিক থেকেই শক্তিশালী। তাই ওদের হারাতে ভারতকে দারুণ ক্রিকেট খেলতে হবে। অবশ্য এরপরেও বলব ভারতীয় দলের জন্য ওদের হারিয়ে ফাইনালে পৌঁছনো অসম্ভব কিছুই নয়।'

টিম ইন্ডিয়া সাম্প্রতিক সময়ে আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একেবারেই আহামরি পারফর্ম করতে পারেনি। তবে এই নিয়ে টানা তিন বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে সক্ষম হয়েছেন হরমনপ্রীতরা। ঝুলন মনে করছেন মাথা ঠান্ডা রেখে, সহজ সরল ক্রিকেট খেলতে পারলেই ভারতীয় দল অজিদের হারাতে পারবে।

'ভারতীয় দলের তরুণীদের উচিত জিনিসপত্র বেশি জটিল না করে, চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে নিজের খেলাটা খেলা। কঠিন মুহূর্তগুলিতে মনে দ্বিধা রাখলে চলবে না। যদি চাপের মুখে কোনও বলে বড় শট মারতেই হবে যদি মনে হয়, তাহলে নির্দ্বিধায় বড় শট খেলা উচিত। সেট ব্য়াটারকে যতটা সম্ভব দীর্ঘ সময় ব্যাট করতে হবে। এতে ডট বলের সংখ্যাটা আশা করি কমবে।' বলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget