এক্সপ্লোর

India vs Australia: পিচ নিয়ে কারচুপি অস্ট্রেলিয়ার! রোহিতের চোট লাগার পরই ধুন্ধুমার বেঁধে গেল মেলবোর্নে

Melbourne: অভিযোগ, মেলবোর্নে ভারতকে যে প্র্যাক্টিস পিচ দেওয়া হয়েছে, তা অত্যন্ত নিম্ন মানের। অথচ, অস্ট্রেলিয়া নিজেদের জন্য রেখেছে সজীব, ভাল মানের পিচ। যা নিয়ে ভারতীয় শিবিরের ক্ষোভ তুঙ্গে।

মেলবোর্ন: বর্ডার-গাওস্কর ট্রফি ১-১ ফলে দাঁড়িয়ে রয়েছে। সিরিজের ফয়সালা হবে বাকি দুই টেস্টে। মেলবোর্নে (Melbourne Cricket Ground) ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। আর সেই ম্যাচের আগে কি না ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) ধুন্ধুমার লেগে গেল মাঠের বাইরে! 

অভিযোগ, মেলবোর্নে ভারতকে যে প্র্যাক্টিস পিচ দেওয়া হয়েছে, তা অত্যন্ত নিম্ন মানের। অথচ, অস্ট্রেলিয়া নিজেদের জন্য রেখেছে সজীব, ভাল মানের পিচ। যা নিয়ে ভারতীয় শিবিরের ক্ষোভ তুঙ্গে।

শনিবার থেকে মেলবোর্ন ক্রিকেট মাঠে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। রবিবারও প্র্যাক্টিস করেছে। মাঝে সোমবার একদিনের বিশ্রাম রেখেছেন কোচ গৌতম গম্ভীর।

মেলবোর্নে টেস্ট ম্যাচ যে পিচে খেলা হবে, তাতে বেশি বাউন্স থাকার কথা। যদিও স্টেডিয়াম চত্বরে ভারতকে প্র্যাক্টিসের জন্য যে পিচ দেওয়া হয়েছে, তা বহুল ব্যবহৃত বলেই মত সকলের। যে পিচে বলের বাড়তি বাউন্স হচ্ছে না। পেসাররা পাচ্ছেন না কোনও সাহায্য। এমনকী, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও আকাশ দীপের মতো ভারতের প্রথম একাদশে খেলা পেসাররাও বাড়তি সুবিধা পাননি। বলা হচ্ছে, বল নাকি কোমরের বেশি উচ্চতায় উঠছেই না।

এমনকী, রবিবার ভারতের প্র্যাক্টিসের সময় একজন থ্রো ডাউন স্পেশ্যালিস্টের বল এমনই নীচু হয়ে যায় যে, রোহিত শর্মার হাঁটুতে আঘাত করে। যার জেরে শুশ্রূষা করাতে হয় রোহিতকে। প্রায় ৩০ মিনিট তাঁকে মাঠের বাইরে কাটাতে হয়। হাঁটুতে আইস প্যাক দিতে হয়। পরে অবশ্য পেসার আকাশ দীপ বলেন যে, অধিনায়ক রোহিত ঠিক আছেন। বড়সড় কোনও চোট নয়। বক্সিং ডে টেস্টে খেলবেন।

যদিও অস্ট্রেলিয়ার জন্য সজীব, বাউন্সি পিচ রাখা হয়েছে। সোমবার থেকে যে পিচে প্র্যাক্টিস শুরু করলেন প্যাট কামিন্সরা। তারপর থেকেই বলাবলি হচ্ছে, ভারত যাতে যথার্থ প্রস্তুতি সারতে না পারে, সেই কারণেই এটা অস্ট্রেলিয়ার কৌশল। যদিও এমসিজি-র কিউরেটর ম্যাট পেজ বিতর্ক উড়িয়ে বলেছেন, ম্যাচের তিনদিন আগে থেকেই সজীব ও নতুন পিচ দেওয়ার নিয়ম রয়েছে তাঁদের।- সোমবার সেই কারণেই নতুন পিচ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে।

আরও পড়ুন: ক্রিকেট মাঠে চক দে ইন্ডিয়া! দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছেন, ট্রফির হ্যাটট্রিকে নবজাগরণ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget