এক্সপ্লোর

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ২২ গজে কি আর খেলবে না ভারত? কী সিদ্ধান্ত নিল বিসিসিআই?

IND vs BAN Series: গত আগস্টে ভারতের বাংলাদেশ সফর ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছিল ২০২৬ এর আগস্ট পর্যন্ত। এখন বিসিসআই যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে সিরিজ আরও পিছিয়ে যেতে পারে।

মুম্বই: ভারত-বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্কের সমীকরণ একেবারেই সুখকর নয়। তার ওপর ভিত্তি করেই মুস্তাফিজুর রহমনকে আইপিএলে খেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেকেআরও বাংলাদেশের তারকা পেসারকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। শুধু তাইই নয়, আগামী বছর হতে চলা বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। 

গত আগস্টে ভারতের বাংলাদেশ সফর ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছিল ২০২৬ এর আগস্ট পর্যন্ত। এখন বিসিসআই যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে সিরিজ আরও পিছিয়ে যেতে পারে। বিসিসিআইয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্তা জানিয়েছেন, ''আমরা গত বছরও বাংলাদেশ সফরে যাইনি। বিসিবির কোনও ইস্যু ছিল। কিন্তু বাংলাদেশে খেলতে যাওয়ার ক্ষেত্রে আমাদের সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে। এছাড়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতের মাটিতে তাদের সূচি অনুযায়ী খেলবে।''

এদিকে, মুস্তাফিজুরের আইপিএল খেলায় নিষেধাজ্ঞার বিষয়ের সিদ্ধান্তে খুশি নন ভারতের প্রাক্তন সেনাকর্তা দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দেবাশিস দাশ বলেছেন, 'এটা একটা তাৎক্ষনিক প্রতিক্রিয়া। খেলার জগতে, শিল্পের জগতে রাজনীতির অনুপ্রবেশ ঘটছে। তবে এটা নতুন নয়। ১৯৭৬ সালে আফ্রিকার ২২টি দেশ অলিম্পিক্স বয়কট করেছিল। ১৯৮০ সালে আমেরিকা বয়কট করেছিল মস্কো অলিম্পিক্স। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স রাশিয়া বয়কট করেএটা চলে যে খেলা আর রাজনীতি মিলে যায়।'

এরপরই তাঁর প্রশ্ন, 'আমি বুঝতে পারছি না এদের কোনও নীতি কেন নেই? তাহলে পাকিস্তানের কাছে আমরা দুবাইয়ে বিশ্বকাপটা কেন খেললাম? এশিয়া কাপে কুৎসিত অঙ্গভঙ্গি করেছিল কিছু পাকিস্তানি ক্রিকেটার কিন্তু এখনও সম্পর্ক রেখে চলেছি আমরা। বাংলাদেশে যে হিন্দু নিপীড়ন চলছে, তাতে ও দেশের খেলোয়াড়কে নেওয়াটা বিশ্বাসঘাতকতা বলে দাগিয়ে দেওয়া হচ্ছিল। সেই নিরিখে দেখা হলে আমাদের যে বিদেশমন্ত্রী বাংলাদেশে গিয়েছিলেন শোকজ্ঞাপন করতে, সেটাও তো বিশ্বাসঘাতকতা। তাহলে কেন শুধু খেলোয়াড় কিংবা শিল্পীদের ওপর কোপ কেন আসে? এটা নীতি হওয়া উচিত। আজকে জনগণ বলছে কেন বাংলাদেশের খেলোয়াড় নিলে, সঙ্গে সঙ্গে তাকে বারণ করে দেওয়া হল। কাল যদি জনগণ বলে বিদেশমন্ত্রীকে যেতে দেওয়া হবে না, তাকেও বারণ করা হবে! এভাবে দেশ চলবে!'

দেবাশিস দাস আরও বলেছেন, 'তবে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, লুঠ, ধর্ষণ, খুন, মন্দির ধ্বংস' চলছে, যেটাকে বাংলাদেশ ছোট করে দেখাতে চাইছে, এগুলোকেও কমাতে হবে। আমাদের ক্রিকেট বোর্ডের সর্বেসর্বা, তার রাজনৈতিক যোগাযোগও আছে আমরা জানি, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। ভারত দায়িত্বশীল দেশ। এ ব্যাপারে একটা দীর্ঘকালীন নীতি থাকা উচিত। হয় আমরা খেলব, না হলে খেলব না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget