এক্সপ্লোর

India vs England 2nd Test: সদ্যই নেতৃত্ব পেয়েছেন গিল, তাও এখনও ভারতীয় অধিনায়ক হওয়ার বিষয়ে আশাবাদী জাডেজা?

Indian Cricket Team: ইংল্যান্ডে বর্তমানে ভারতীয় টেস্ট দলের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে সবথেকে অভিজ্ঞ রবীন্দ্র জাডেজা।

বার্মিংহাম: দলের সবথেকে অভিজ্ঞ তারকা তিনি। তবে তাঁকে নয়, দিনকয়েক আগেই শুভমন গিলকে ভারতীয় দলের (Indian Cricket Team) টেস্ট অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তাও সত্ত্বেও এখনও কি রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) মনে ভারতীয় অধিনায়ক হওয়ার বাসনা রয়ে গিয়েছে?

দেড় দশক ধরে ভারতীয় দলের হয়ে খেলা জাডেজাকে বার্মিংহামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে তাঁর অধিনায়কত্বের মনবাসনা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, 'না, সেই সময়টা তো চলে গিয়েছে।' ভারতীয় দল প্রথম ইনিংসে এই ম্যাচে ৫৮৭ রান তুলেছে বোর্ডে। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের তিন উইকেটও তুলে নিয়েছে। বর্তমানে টিম ইন্ডিয়ার লিড ৫১০। এমন পরিস্থিতিতে ম্যাচের তৃতীয় দিনে ভারতীয় দলের পরিকল্পনা কী হবে?

জাডেজা জানাচ্ছেন, 'আমরা খুব আগের কথা ভাবছি না। কাল লাঞ্চের আগে আমাদের আরও দুই, তিনটে উইকেট নিতে হবে। সেটা করতে সক্ষম হলে আমরা ম্যাচে বেশ খানিকটা এগিয়ে যাব। ম্যাচের ফলাফল এখনও অবশ্য যা কিছু হতে পারে। অতীতে তো অনেক বড় বড় পার্টনারশিপ হতে দেখেছি আমরা। ম্যাচটাকে একেবারে হালকাভাবে নিচ্ছি না আমরা। আজকে আমরা দুরন্ত উদ্যমের সঙ্গে খেলেছি। আশা করছি ম্যাচ শেষে ভারতের জন্য এক ইতিবাচক ফলাফল আদায় করে নিতেও সক্ষম হব।'

ইংল্যান্ড আপাতত ৫০০-রও অধিক রানে পিছিয়ে, হাতে রয়েছে আর সাতটি উইকেট। তাও দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের বোলিং কোচ জিতেন পটেল সাংবাদিক সম্মেলনে দাবি করেন, 'এখনও আমাদের ১০০ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে। আমি বহুবার এটা আপনাদের বলেছি এবং আপনারা গোটাটা হেসেই উড়িয়ে দিয়েছেন। আমরা এখন ফিরে গিয়ে অল্প সময়ের জন্য দিনটা কেমন কেটেছে সেই নিয়ে আলোচনা করব এবং কালকে কী করব, সেটা নিয়েও পরিকল্পনা বানাব।'

এই মন্তব্যের পাল্টা দিয়েছেন রবীন্দ্র জাডেজা। ইতিমধ্যেই তিনি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৮৯ রানের ইনিংস খেলেছেন। এই পিচে বল হাতেও তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই জাডেজাই বলছেন, 'সাংবাদিক সম্মেলনে তো বসে যা ইচ্ছা তাই বলা যায়। সেসব দেখা আমার কাজ নয়। মাঠে নেমে পারফর্ম করতে হবে, ২০টি উইকেট নিতে হবে। দিনের শেষে এটাই সবথেকে জরুরি।' এবার দেখার তৃতীয় দিনে জল কোন দিকে গড়ায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget