এক্সপ্লোর

IND vs ENG 4th Test Live: গিল, জুরেলের পরিপক্কতায় রাঁচিতেই সিরিজ় জিতল ভারত

IND vs ENG 4th Test: রোহিত ২৪ ও যশস্বী ১৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। বিনা উইকেটে ৪০ রান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে টিম ইন্ডিয়া।

Key Events
India vs England 4th Test Day 4 Live Updates IND vs ENG Match Score Live Telecast Online Ranchi IND vs ENG 4th Test Live: গিল, জুরেলের পরিপক্কতায় রাঁচিতেই সিরিজ় জিতল ভারত
রাঁচি টেস্ট জিতলেই সিরিজ় নিজেদের নামে করবে ভারত (ছবি: বিসিসিআই)

Background

রাঁচি: কোনও উইকেট না হারিয়ে ৪০ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট (IND vs ENG 4th Test) তথা সিরিজ় জয়ের জন্য ভারতের আর ১৫২ রানের প্রয়োজন। রোহিত ২৪ ও যশস্বী ১৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। 

গতকাল, তৃতীয় দিনের শুরুটা ভারতই ব্যাট হাতে করেছিল। সাত উইকেটের বিনিময়ে ২১৯ রান থেকে খেলা শুরু করেন ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। দুইজনে মিলে অষ্টম উইকেটে ৭৬ রান যোগ করেন দুইজনে। দুভার্গ্যবশত ২৮ রানে প্লেড অন হন কুলদীপ। তবে জুরেল কিন্তু নিজের লড়াকু ইনিংস চালিয়ে যান। অর্ধশতরান পূরণ করেন তিনি। আকাশ দীপও তাঁকে সঙ্গ দেন। নবম উইকেটে ৪০ রান যোগ করেন তাঁরা। তিনশো রানের গণ্ডি পার করে ভারত। তবে জুরেল অল্পের জন্য নিজের শতরান হাতছাড়া করেন। প্রথম ইনিংসে শেষ ভারতীয় উইকেট হিসাবে তিনিই ৯০ রানে আউট হন।

ভারতকে প্রথম সেশনে ৩০৭ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ৪৬ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্রুত গতিতে নিজেদের 'বাজ়বল' পরিকল্পনাতেই রান তোলার লক্ষ্যে ছিল। তবে নতুন বল হাতে আর অশ্বিন (R Ashwin) ভারতকে সাফল্য এনে দেন। তাও এক নয়, জোড়া সাফল্য। প্রথমে বেন ডাকেটকে ১৫ রানে ফেরান তিনি। ওই একই ওভারে অলি পোপকে খাতা খোলার আগে আউট করেন তারকা ভারতীয় অফস্পিনার।

প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরি হাঁকানো ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটও ক্রিজে দীর্ঘস্থায়ী হননি। তাঁকেও ১১ রানে ফেরান অশ্বিনই। এমন পরিস্থিতিতে পাল্টা আক্রমণ শুরু করেন ক্রলি ও জনি বেয়ারস্টো। ইনিংসের শুরুতেই শতাধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন বেয়ারস্টো। ক্রলিও অনবদ্য ছিলেন। ৭১ বলে অর্ধশতরানও পূরণ করেন ক্রলি। 

ঠিক যখন মনে হচ্ছিল ক্রলি ও বেয়ারস্টো ইংল্যান্ডকে বড় রানের দিকে নিয়ে যাবেন, তখনই দুরন্ত স্পিন বোলিংয়ে ইংল্যান্ড ওপেনারের মিডল স্টাম্প ছিটকে দেন কুলদীপ যাদব। ৬০ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও ব্যাট হাতে ফের একবার ব্যর্থ। ১২০ রানে পাঁচ উইকেট হারিয়ে দিনের দ্বিতীয় সেশন শেষ করে ইংল্যান্ড। সেশন বদল হলেও, বদলায়নি ভারতীয় স্পিনারদের দাপট।

তৃতীয় সেশনের শুরুতেই জনি বেয়ারস্টোকে ৩০ রানে ফেরান রবীন্দ্র জাডেজা। প্রথম ইনিংসে ৪৭ রান করা ফোকস ইংল্যান্ডের হয়ে খানিক লড়াইয়ের চেষ্টা করেন বটে। তবে ভারতীয় স্পিনারদের দাপটে খুব একটা বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ১৭ রান করে আউট হন ফোকস। ১৪৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ম্যাচ জয়ের জন্য ভারতীয় দলের সামনে ১৯২ রানের টার্গেট নির্ধারিত হয়।

দিনের শেষবেলায় কয়েক ওভারের জন্য ব্যাটিং করাটা সবসময়ই চ্যালেঞ্জিং হয়। ভারতকেও বিপাকে ফেলার আশায় ছিলেন ইংল্যান্ড বোলাররা। তবে উইকেট বাঁচানো নয়, পাল্টা আক্রমণের পথ বেছে নেন দুই ভারতীয় ওপেনারই। আগ্রাসী মেজাজে ব্যাট করে আট ওভারে পাঁচ রান প্রতি ওভারে ৪০ রান বোর্ডে তুলে ফেলে ভারত। আজ, চতুর্থ দিনেই সিরিজ় পকেটে পুরে নেওয়ার লক্ষ্যে নামবে রোহিত বাহিনী। 

13:55 PM (IST)  •  26 Feb 2024

IND vs ENG Live: সিরিজ় জয়

পাঁচ ম্যাচের সিরিজ়ে টেস্ট সিরিজ়ে প্রথম ম্যাচ ইংল্যান্ডের কাছে হারলেও, এই নিয়ে নাগাড়ে তৃতীয় টেস্ট জিতল ভারত। সঙ্গে সঙ্গে সিরিজ়ও পকেটে পুরে ফেলল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

13:45 PM (IST)  •  26 Feb 2024

IND vs ENG Live Updates: ৫ উইকেটে জয়

অপরাজিত ৭২ রানের পার্টনারশিপে ভারতের জয় সুনিশ্চিত করলেন গিল-জুরেল।  ভারতের হয়ে জয়সূচক রানটি করলেন জুরেল। তিনি ৩৯ ও গিল ৫২ রানে অপরাজিত রইলেন। পাঁচ উইকেটে ম্যাচ জিতল ভারত।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget