এক্সপ্লোর

Tendulkar On Pant: দুর্ঘটনা নয়, ভীষণ বুদ্ধিমান... পন্থকে নিয়ে কী বললেন মাস্টার ব্লাস্টার সচিন?

Rishabh Pant: ঋষভ পন্থ । যিনি টেস্ট ক্রিকেটেও এমন সব অবিশ্বাস্য শট খেলেন যে, দর্শকরাও হতবাক হয়ে যান। ক্রিকেটবোদ্ধারা স্তব্ধ হয়ে যান।

মুম্বই: উইকেটের চারধারে শট খেলতে পারেন বলে এ বি ডিভিলিয়ার্সকে বলা হতো মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।

সূর্যকুমার যাদবও উইকেটের চারপাশে শট খেলতে পারেন। যে কারণে তাঁকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।

কিন্তু সেই তালিকায় বিচরণ রয়েছে আরও একজনের। তিনি, ঋষভ পন্থ (Rishabh Pant)। যিনি টেস্ট ক্রিকেটেও এমন সব অবিশ্বাস্য শট খেলেন যে, দর্শকরাও হতবাক হয়ে যান। ক্রিকেটবোদ্ধারা স্তব্ধ হয়ে যান। 

যেমন পন্থের বিখ্যাত ল্যাপ শট। বাঁহাতি পন্থ অফস্টাম্পের বাইরের বলকে কার্যত বসে পড়ে কোলের ওপর দিয়ে পাঠিয়ে দেন থার্ডম্যান কিংবা ফাইন লেগ বাউন্ডারিতে। উইকেটকিপার হাঁ করে তাকিয়ে থাকেন শুধু। শট সম্পূর্ণ করে মাটিতে একপাক গড়িয়ে নেন পন্থ। শরীরের ভারসাম্য বজায় রাখতে।

হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি করার ফাঁকেও সেই ল্যাপ শট অবলীলায় খেলেছেন পন্থ। ক্রিকেট নিয়ে গোঁড়ারা রে রে করে উঠতে পারেন, কিন্তু মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) অন্তত পন্থের সেই অপ্রচলিত শটের তারিফ করতে কোনও বাঁধা নেই। কিংবদন্তি ফেসবুকে লম্বা পোস্ট করলেন।          

সচিন লিখলেন, 'ঋষভের পড়তে পড়তে খেলা প্যাডল স্যুইপ (falling paddle sweep) কিন্তু দুর্ঘটনা নয়। ও পরিকল্পনা করেই খেলে। ভীষণ বুদ্ধি খাটিয়ে খেলে। শটটা খেলার সময় পড়ে যাওয়ায় ও বলের নীচে থাকার সুবিধা পায় ও নিয়ন্ত্রণের সঙ্গে লেগ স্লিপের ওপর দিয়ে স্কুপ করে দেয়।'

 

এখানেই শেষ নয়। সচিন আরও লিখেছেন, 'বশিরের স্পেলটা ভীষণ কৌতূহল উদ্দীপক লাগল। বলের মাঝে শুভমন ও ঋষভ শুনলাম হিন্দিতে নিজেদের মধ্যে কথা বলছে। এটা কোনও এমনি কথাবার্তা ছিল না। বোলারের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াই লড়ছিল। ওর ছন্দ নষ্ট করার চেষ্টা করছিল। স্কোরবোর্ডে এত সূক্ষ খুঁটিনাটি জিনিস লেখা থাকে না। কিন্তু ম্যাচে এর দারুণ প্রভাব পড়ে।'     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget