এক্সপ্লোর

India vs England: ব্যাট হাতে বিপক্ষের ত্রাস, বোলিংয়ে মন দিলে হয়ে উঠবেন আরও ভয়ঙ্কর! পূর্বাভাস হরভজনের

Abhishek Sharma: ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার ধুন্ধুমার বাঁধিয়েছিলেন অভিষেক শর্মা। ইনিংস ওপেন করতে নেমে ৫৪ বলে ১৩৫ রান করলেন। ভারতীয়দের মধ্যে যা টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

মুম্বই: ব্যাটে-বলে ইংল্যান্ডের ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রেকর্ড গড়ে ম্যাচের সেরাও হয়েছেন অভিষেক শর্মা। ভারতের কিংবদন্তি অফস্পিনার হরভজন সিংহের (Harbhajan Singh) মতে, অভিষেক শর্মার বোলিংয়ে আরও মনোনিবেশ করা উচিত। কারণ, পুরো দস্তুর বাঁহাতি স্পিনার হয়ে ওঠার দক্ষতা রয়েছে অভিষেকের। তাতে ভারতীয় ক্রিকেটই উপকৃত হবে বলে মত ভাজ্জির।

হরভজন বলেছেন, 'আমি অভিষেককে আরও বেশি করে বল করতে দেখতে চাই। ও খুব ভাল বোলার। ওকে যখন কেরিয়ারের শুরুর দিকে দেখেছিলাম, ওর বলের সিম পজিশন নজর কেড়ে নিয়েছিল। তবে ও ব্যাটিংয়ের মতো মনোযোগ বোলিংয়ে দেয় না।'

আরও পড়ুন: আর কোনওদিন দেখা হবে না, কীসের আক্ষেপ রয়ে গেল বিরাট কোহলির?

ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার ধুন্ধুমার বাঁধিয়েছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ইনিংস ওপেন করতে নেমে ৫৪ বলে ১৩৫ রান করলেন। ভারতীয়দের মধ্যে যা টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

জেমি ওভার্টনকে ছক্কা মেরে মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন । যাঁর হাতে অভিষেক তৈরি, সেই যুবরাজ সিংহের টি-২০ বিশ্বকাপে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই ১২ বলে রেকর্ড হাফসেঞ্চুরি রয়েছে। তাঁর ছাত্রও রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাসন করলেন ইংরেজ বোলারদের। করলেন ভারতীয়দের মধ্যে টি-২০ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। পেরিয়ে গেলেন কে এল রাহুল ও সূর্যকুমার যাদবকে। রাহুল ও সূর্য - দুজনই ১৮ বলে হাফসেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে। ২০২১ সালে দুবাইয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি ছিল কে এল রাহুলের। পরের বছর, ২০২২ সালে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ বলেই হাফসেঞ্চুরি ছিল স্কাইয়ের। দুটি রেকর্ডই ভেঙে দিলেন অভিষেক। তাঁর দাপটেই পাওয়ার প্লে-র ৬ ওভারে ৯৫/১ তোলে ভারত। যা টি-২০ ক্রিকেটে পাওয়ার প্লে-তে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ।

তবে তাণ্ডবের সেখানেই শেষ নয়। ৩৭ বলে সেঞ্চুরি করলেন পাঞ্জাব তনয়। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে তিন অঙ্কে পৌঁছে ভেঙে দিলেন একাধিক রেকর্ড। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। অল্পের জন্য রক্ষা পেল রোহিত শর্মার রেকর্ড। ২০১৭ সালে ইনদওরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত। সেটিই ভারতীয়দের মধ্যে টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি। গোটা বিশ্বেও দুই টেস্ট খেলিয়ে দেশের লড়াইয়ে যা দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের সঙ্গে যুগ্মভাবে দ্রুততম। অভিষেকের সেঞ্চুরি দুই নম্বরে।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget