এক্সপ্লোর

IND vs ENG: সৌরভ-বিরাটদের সঙ্গে গিলের তুলনায় যেতে চান না, তরুণ ভারতীয় দল নিয়ে আশাবাদী ভাজ্জি

Harbhajan Singh On Indian Team: দু দল মিলিয়ে সর্বাধিক রান সংগ্রাহক গিলই। লর্ডসে আসার আগে দুটো টেস্ট থেকে সংগ্রহ করেছিলেন মোট ৪৫৮ রান। নিজের টেস্টে সেরা স্কোর ২৬৯ রানও করেছিলেন এজবাস্টন টেস্টেই।

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে হারের পর শুভমন গিলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকেই বলেছিলেন যে অনফিল্ড কিছু সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারেননি গিল। এছাড়া মাত্র ১৯২ রান তাড়া করতে নেমে ২২ রানে হারতে হয়েছে ভারতকে। ব্যাটিং ব্যর্থতারও সমালোচনা হয়েছিল। সর্বোপরি ভারত ১-২ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়েছে বর্তমানে। 

চলতি টেস্ট সিরিজে দু দল মিলিয়ে সর্বাধিক রান সংগ্রাহক গিলই। লর্ডসে আসার আগে দুটো টেস্ট থেকে সংগ্রহ করেছিলেন মোট ৪৫৮ রান। নিজের টেস্টে সেরা স্কোর ২৬৯ রানও করেছিলেন এজবাস্টন টেস্টেই। কিন্তু লর্ডসে দুই ইনিংস থেকে গিলের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১৬ ও ৬। 

এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ''ফলাফল কখনওই কোনও দলের গভীরতা, সে দলটি কতটা ভাল তা নির্ণয় করতে পারে না। এটা একটা নতুন দল। অনেক তরুণ দল। বার্মিংহ্যামে যেভাবে ভারত ম্য়াচ জিতেছে। তা এক কথায় অসাধারণ। লর্ডসেও ভারত ভাল কিছু করতেই পারত। জয়ের অনেক কাছেও পৌঁছে গিয়েছিল তাঁরা। আমি নিশ্চিত এই হার থেকে শিক্ষা নেবে দল। ভবিষ্যতে যা ওদের কাজে লাগবে।''

শুভমন গিলের নেতৃত্ব নিয়েও কথা বলেছেন ভাজ্জি। তিনি বলছেন, ''শুভমন বড় প্লেয়ার। ও ভারতীয় ব্য়াটিং লাইন আপের স্তম্ভ হয়ে উঠবে আগামী কয়েক বছরে। কতজন ব্য়াটার আছেন যাঁরা ইংল্যান্ডে গিয়ে নিজেদের ছাপ রাখতে পারেন? আমি কোনওদিনই ওর প্রতিভা সম্পর্কে সন্দিহান ছিলাম না। ওর বাবা অনেক লড়াই করেছে ওর সঙ্গেই। শুভমনকে আজকের এই জায়গায় নিয়ে আসার পেছনে তাঁর অবদান বিশাল। যা এই মুহূর্তে দেখতেও পাওয়া যাচ্ছে।'' ২০১১ বিশ্বকাপজয়ী ভারতের কিংবদন্তি অফস্পিনার আরও বলেন, ''প্রত্যেকে আলাদা আলাদা হন। গিল কখনও সৌরভ, বিরাট, ধোনি হয়ে উঠতে পারবে না। ও নিজের পরিচিতি গড়ে তুলবে। আমি আশাবাদী এই বিষয়ে। কিন্তু সবে শুরু। ওকেও সময় দিতে হবে।''

 

"Everyone's methods are different. Their natures are different, their personalities are different. Shubman Gill cannot be Ganguly or Virat or Dhoni. They are all different. He needs to be the best version of himself, and he has that ability. And he will learn. I am telling you, Shubman will not only lead India well - he will take Indian cricket right to the top of the world," the spinner concluded.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget