এক্সপ্লোর

Kohli Record: সচিনের ১৯ বছর পুরনো রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি, ইংরেজদের বিরুদ্ধেই কি বিরল কীর্তি?

India vs England: এই মুহূর্তে কোহলির ঝুলিতে ওয়ান ডে ক্রিকেটে ১৩৯০৬ রান রয়েছে। ২৮৩ ওয়ান ডে খেলেছেন তিনি। ৫৮.১৮ ব্যাটিং গড়ে রান করেছেন।

নাগপুর: অস্ট্রেলিয়ার মাটিতে বিপর্যয়ের পর সমালোচনায় ক্ষতবিক্ষত হয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে দেখা যায়নি তাঁকে। কারণ, টি-২০ বিশ্বকাপ জেতার পরই ক্রিকেটের এই ফর্ম্যাটকে বিদায় জানান তিনি। তবে সেই বিরাট কোহলিকে (Virat Kohli) ফের মেন ইন ব্লু শিবিরে দেখা যাবে। বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে ভারতের। সেই সিরিজে অংশ নিতে ইতিমধ্যেই নাগপুরে ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন কোহলি।

আর সেই সিরিজে দারুণ এক কীর্তির সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম হিসাবে ১৪ হাজার রান করে ফেলতে পারেন ৩৬ বছরের তারকা। এর আগে যে রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে যে নজির গড়েছেন সচিন। সেটা ছিল সচিনের সাড়ে তিনশোতম ম্যাচ। পেশোয়ারে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন সচিন। সেই সঙ্গে পেরিয়ে গিয়েছিলেন ১৪ হাজার রানের মাইলফলক। যদিও ডাকওয়ার্থ লুইস নিয়মে সেই ম্যাচে সাত রানে হেরে যায় ভারত।

এই মুহূর্তে কোহলির ঝুলিতে ওয়ান ডে ক্রিকেটে ১৩৯০৬ রান রয়েছে। ২৮৩ ওয়ান ডে খেলেছেন তিনি। ৫৮.১৮ ব্যাটিং গড়ে রান করেছেন। ৯৩.৫৪ স্ট্রাইক রেটে রান করেছেন। ৫০টি সেঞ্চুরি রয়েছে কিংগ কোহলির। সঙ্গে ৭২টি হাফসেঞ্চুরি। তবে গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রান পাননি বিরাট। ৩ ম্যাচে ৫৮ রান করেন মাত্র। ১৯.৩৩ গড়ে। তিন ম্যাচে তাঁর রান ছিল যথাক্রমে ২৪, ১৪ ও ২০। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর আর মাত্র তিনটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন বিরাট। 

ওয়ান ডে বিশ্বকাপে সচিনের আরও একটি নজর ভেঙে দিয়েছিলেন কোহলি। ক্রিকেটের এই ফর্ম্যাটে ৪৯টি সেঞ্চুরি ছিল মাস্টার ব্লাস্টারের। যা বিশ্বরেকর্ড ছিল। বিশ্বকাপেই সেই নজির স্পর্শ করেন কোহলি। ভেঙেও দেন সেই টুর্নামেন্টেই। কোহলিই এখন ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরির মালিক।

ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রান

সচিন তেন্ডুলকর - ৩৫০ ইনিংসে

কুমার সঙ্গকারা - ৩৭৮ ইনিংসে

যদিও ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন বিরাট। ছন্দ খুঁজে পেতে মরিয়া তিনি। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন কোহলি। তারপর থেকে আর রান পাননি। ফর্মে ফিরতে প্রায় ১৩ বছর পর রঞ্জি ট্রফির ম্যাচ খেলেন কোহলি। দিল্লির হয়ে রেলওয়েজের বিরুদ্ধে সেই ম্যাচেও রান পাননি। হিমাংশু সাঙ্গওয়ানের বলে বোল্ড হয়ে যান।

আরও পড়ুন: আর কোনওদিন দেখা হবে না, কীসের আক্ষেপ রয়ে গেল বিরাট কোহলির?

সেরা শিরোনাম

Indian Cricket Team: বিরাট-রোহিতের 'শেষ বিশ্বকাপ'-র প্রস্তুতিতে ফাঁক ফোকর রাখতে নারাজ বিসিসিআই, নেওয়া হল বিশেষ উদ্যোগ
বিরাট-রোহিতের 'শেষ বিশ্বকাপ'-র প্রস্তুতিতে ফাঁক ফোকর রাখতে নারাজ বিসিসিআই, নেওয়া হল বিশেষ উদ্যোগ
Pant-Dhoni: এক ফ্রেমে ভারতীয় দলের সেকাল-একাল, ভাইরাল ধোনি, পন্থের আড্ডার ভিডিও
এক ফ্রেমে ভারতীয় দলের সেকাল-একাল, ভাইরাল ধোনি, পন্থের আড্ডার ভিডিও
Asian Games 2026: লিটনের ওপরই নেতৃত্বের ভরসা, এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা
লিটনের ওপরই নেতৃত্বের ভরসা, এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা
IND vs NZ: ফের ব্রাত্য শামি? কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজেও নির্বাচকদের ভাবনায় নেই বাংলার পেসার?
ফের ব্রাত্য শামি? কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজেও নির্বাচকদের ভাবনায় নেই বাংলার পেসার?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
যুক্তি তক্কো পর্ব ১ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
Suvendu Adhikari:'ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?' কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI News : সুদীপ-কাকলিদের আর্জি মানলেন লোকসভার স্পিকার | তৃণমূলত্যাগী ২০জন সাংসদকে ৩ সপ্তাহ সময়।
RG Kar Case: RG কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget