এক্সপ্লোর

IND vs PAK: সৌরভের বক্তব্য়ের উল্টো সুর, এশিয়া কাপ পাকিস্তানের বিরুদ্ধে খেলায় মত নেই মনোজের

Asia Cup 2025: এশিয়া কাপের গ্রুপ A-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। অন্য়দিকে গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, হংকং, আফগানিস্তান।

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের একেবারে উল্টো সুর এবার মনোজ তিওয়ারির গলায়। পাকিস্তান ম্যাচে এশিয়া কাপে ভারতের খেলা উচিৎ নয় বলেই মনে করেন বাংলার প্রাক্তন অধিনায়ক। আগামী সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। সূচি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা ভারতীয় দলের। তবে মনোজ মনে করেন এই খেলা বয়কট করা উচিৎ বিসিসিআইয়ের।

সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, ''আমি এশিয়া কাপে ভারত-পাকিস্তানে ম্য়াচ না খেলার পক্ষে। আমার মতে এই ম্যাচ আয়ােজন করা উচিৎ নয় কোনওমতেই। বিশেষ করে পহেলগাঁতে যে জঙ্গি হামলা হয়েছে, আর তাতে যেভাবে নিরীহ মানুষকে তাঁদের প্রাণ হারাতে হয়েছে, এরপর কোনওভাবেই পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিৎ নয় ভারতের। মানুষের জীবনের মূল্য অনেক বেশি।''

এশিয়া কাপের যে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, তাতে গ্রুপ A-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। অন্য়দিকে গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, হংকং, আফগানিস্তান। মনোজ আরও বলছেন, ''পরিস্থিতি এখন খুবই খারাপ। এই পরিস্থিতিতে আমরা কীভাবে ভারত-পাকিস্তান ম্য়াচ আয়োজনের কথা ভাবতে পারি? আমার মনে হয় বোর্ডেরও এই দিকটাই লক্ষ্য রাখা উচিৎ, যাতে কােনওভাবেই এই মুহূর্তে ভারত-পাকিস্তান ম্য়াচ আয়োজন না করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথার সূত্র ধরেই প্রাক্তন ডানহাতি ব্যাটারের বক্তব্য, ''আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে অপারেশন সিঁদুর এখনও চলছে। তাহলে এর মধ্য়েই পাকিস্তানের সঙ্গে ম্য়াচ খেলার কথা ভাবাই যায় না।'

উল্লেখ্য, চলতি লেজেন্ডস ক্রিকেট লিগে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করেছিলেন যুবরাজ, হরভজন, পাঠানরা। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এশিয়া কাপে খেলা উচিৎ ভারতের পাকিস্তানের বিরুদ্ধে। তিনি বলেছিলেন, ''খেলাধূলো বন্ধ হওয়া উচিৎ নয়। এগিয়ে যাওয়া উচিৎ। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। এরকম ঘটনা ভবিষ্যতেও যেন না হয়, তার দিকে লক্ষ্য রাখতেই হবে। ভারত ও কেন্দ্রীয় সরকার এর আগেও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সবসময়। আশা রাখি খেলাধূলো বন্ধ হবে না তার জন্য়। ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়া উচিৎ।''

এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্য়ুতে হবে এটা তো নিশ্চিত। কিন্তু এখনও যে টানাপোড়েন চলছে, তাতে আদৌ ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না তা সন্দেহ থেকেই যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal T20: বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
IND vs AFG Test: গিয়েছে সহ-অধিনায়কত্ব, উঠছে প্রশ্ন, পন্থ প্রসঙ্গে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর
গিয়েছে সহ-অধিনায়কত্ব, উঠছে প্রশ্ন, পন্থ প্রসঙ্গে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর
IND vs AFG Test: আফগানদের বিরুদ্ধে তিনে কে? ম্যাচের আগেরদিনই স্পষ্ট করে দিলেন কোচ গম্ভীর
আফগানদের বিরুদ্ধে তিনে কে? ম্যাচের আগেরদিনই স্পষ্ট করে দিলেন কোচ গম্ভীর

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget