এক্সপ্লোর

IND vs PAK: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে নাশকতার ছক!

T20 World Cup 2024: ৯ জুন আমেরিকার নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।

নিউ ইয়র্ক: মার্কিন মুলুকে বিশ্বকাপে ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচে হামলার ছক! জঙ্গি সংগঠন আইএসের হুমকি। তার জেরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে নিউ ইয়র্ককে। ম্যাচেও আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

৯ জুন আমেরিকার নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। একটি ভিডিও বার্তায় এই ম্যাচে হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস। গর্ভনর অফিস থেকে জানানো হয়েছে যে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং সূত্র মারফত যতদূর যা খবর তাতে বর্তমানে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানানো হয়েছে। নিউ ইয়র্ক গর্ভনর ক্যাথি হচুল এই বিষয়ে জানান নিরাপত্তাবাহিনীদের সঙ্গে এই বিষয়ে কাজ চালাচ্ছেন যাতে বিশ্বকাপের সমস্ত ম্যাচ নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হয়।

তিনি বলেন, 'আমি নিউ ইয়র্ক স্টেট পুলিশকে বাড়তি নিরাপত্তাজনিত পদক্ষেপ নিতে বলেছি। এর পদক্ষেপগুলির মধ্যে বাড়তি পুলিশি প্রহরা, নিখুঁত পর্যবেক্ষণ এবং যাচাই করার মতো প্রক্রিয়া রয়েছে। জনগণের নিরাপত্তা আমাদের সর্বপ্রথম দায়িত্ব এবং দর্শকরা যাতে সুরক্ষিতভাবে ক্রিকেট বিশ্বকাপ উপভোগ করতে পারেন, সেই বিষয়ে আমরা তৎপর।' 

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে এই হুমকি নিয়ে তেমন উদ্বেগজনক কিছুই মেলেনি এখনও। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি গোটা টুর্নামেন্ট জুড়েই কড়া নিরাপত্তাব্যবস্থা বজায় রাখতে বদ্ধপরিকর। আইসিসির মুখপাত্র এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের সর্বপ্রথম দায়িত্ব এবং আমাদের কঠোর নিরাপত্তা পরিকল্পনাও রয়েছে। আমাদের আয়োজক দেশগুলির সঙ্গে আমরা এই নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি এবং গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাতে নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি না থাকে, তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।' 

ভারতীয় দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাদেও ৫ জুন আয়ারল্যান্ড,  ১২ জুন যুক্তরাষ্ট্র এবং ১৫ জুন কানাডার বিরুদ্ধে মোট চারটি ম্যাচ যুক্তরাষ্ট্রর মাটিতে খেলবে। বিশ্বকাপের জন্য ভারতীয় দল মঙ্গলবারই যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই এক অনুশীলন শিবিরও সেরে ফেলেছে টিম ইন্ডিয়া। ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলবে। এই বিশ্বকাপ জিতে কি ভারত এক দশকেরও অধিক সময়ের আইসিসি ট্রফি জয়ের অপেক্ষার অবসান ঘটাবে? সেটাই এখন দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রয়েছে ভারত-পাকিস্তান, T20 World Cup-র গ্রুপ এ-তে আর কারা রয়েছে? দলগুলির শক্তি, দুর্বলতাই বা কী? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget