এক্সপ্লোর

India vs Sri Lanka: আজ জিতলেই সিরিজ পকেটে, কখন, কোথায় দেখবেন ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে?

IND vs SL, ODI: আজ সকালে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা বিরাট কোহলির। মেয়ের জন্মদিনের জন্য গতকাল দলে সঙ্গে আসেননি আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো কোহলি।

কলকাতা: প্রথম ওয়ান ডে ম্যাচে ৬৭ রানের জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। গতকালই কলকাতায় এসে পৌঁছেছে ২ দল। আজ সকালে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা বিরাট কোহলির। মেয়ের জন্মদিনের জন্য গতকাল দলে সঙ্গে আসেননি কোহলি। উল্লেখ্য, আগের ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

প্রথম ওয়ান ডেতে ভারত জয়ী হলেও, ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন শানাকা। টি-টোয়েন্টি সিরিজেও তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। শানাকাই ভারত ও জয়ের মধ্যে সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারেন। শানাকাকে দ্রুত সাজঘরে ফেরাতে ভারতের ভরসা উমরান মালিক। তিনি প্রথম ওয়ান ডেতে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন। ইডেনের পিচ উমরানের গতিসহায়কই। মোটের ওপর ক্রিকেটপ্রেমীরা ফের একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশা করতেই পারেন।

নজরে রোহিত

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৬৭ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ওয়ান ডে (IND vs SL 2nd ODI) জিতলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। রোহিত ব্যক্তিগতভাবেও ছন্দে রয়েছেন। প্রথম ওয়ান ডেতে তিনি শতরান হাতছাড়া করেছেন বটে, তবে ৬৭ বলে ৮৩ রানের তাঁর ইনিংসে ছিল রোহিতের ফর্মে ফেরার ইঙ্গিত। এই বছরেই ভারতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। হতাশাজনক ২০২২ সালের পর তাই অধিনায়ক রোহিতের দিকে বিশেষ নজর থাকবেই। ইডেনে রোহিত আবার ব্যাট হাতে ঝড় তুলতে পারেন কি না, সেইদিকে নজর থাকবেই। নজর থাকবে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার দিকেও।

খেলা কবে?

আজ ১২ জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ

কোথায় হবে খেলা?

খেলাটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে

কখন শুরু ম্যাচটি?

ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১.৩০টায় শুরু ম্যাচ

কোথায় দেখা যাবে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি?

ভারত বনাম শ্রীলঙ্কা ম্য়াচটি স্টার স্পোর্টসে দেখা যাবে

অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?

ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি অনলাইনে হটস্টারে দেখা যাবে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget