এক্সপ্লোর

IND vs WI: ইংল্য়ান্ডে রিজার্ভ বেঞ্চেই বসেছিলেন, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে কি খেলবেন কুলদীপ?

Kuldeep Yadav: আগামীকাল থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে আদৌ কি খেলার সুযোগ পাবেন কুলদীপ? প্রথম টেস্টের প্রথম একাদশে কি দেখা যাবে চায়নাম্য়ানকে?

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে একবারও খেলার সুযোগ পাননি। কিন্তু এশিয়া কাপ টি-টোয়েন্টি (Asia Cup T20 2025) ফর্ম্য়াটে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। বল হাতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। আগামীকাল থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে আদৌ কি খেলার সুযোগ পাবেন কুলদীপ? প্রথম টেস্টের প্রথম একাদশে কি দেখা যাবে চায়নাম্য়ানকে? কী বলছেন অধিনায়ক শুভমন?

এশিয়া কাপে সাতটি ম্য়াচ খেলে ১৭ উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন কুলদীপ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন শুভমন গিল। তিনি জানিয়েছিলেন যে কুলদীপ ইংল্য়ান্ডের মাটিতে দুর্ভাগ্যজনকভাবে সুযোগ পাননি। সেখানকার আবহাওয়া ও পিচ এমন ছিল যে দলের ভারসাম্য বজায় রাখার জন্য কুলদীপকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি।

ভারত অধিনায়ক আরও বলেন, ''ভারতীয় দলের স্পিন আক্রমণ বরাবর শক্তিশালী। কুলদীপ যাদবের মত উন্নতমানের স্পিনার রয়েছে দলে। ইংল্যান্ডে ও খেলতে পারেনি। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। ভারতের মাটিতে টেস্ট খেললে আমরা মূলত চার স্পিনারে খেলাতেই পারি। সেক্ষেত্রে জাডেজা, অক্ষর, কুলদীপ ও ওয়াশিংটন রয়েছে দলে।'' অর্থাৎ গিলের কথায় এটুকু পরিষ্কার যে কুলদীপকে প্রথম একাদশে দেখা যেতেই পারে আমদাবাদ টেস্টে। 

সদ্য এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে ভারতীয় দল। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সেই দলের থেকে গিল ও কুলদীপ একমাত্র টেস্ট স্কোয়াডে রয়েছেন। তারা সরাসরি আমদাবাদ পৌঁছে গিয়েছেনম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক জানালেন, ''এখানকার আবহাওয়ার বিষয়টা মাথায় রয়েছে আমাদের। তৃতীয় সিমার নেওয়ার ভাবনা চিন্তাও করছি। কিন্তু চূড়ান্ত দল বৃহস্পতিবার সকালেই জানতে পারা যাবে। খেলার দিন সকালে মাঠে নামার পরই একাদশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।''

গিল আরও বলেন, ''আমরা উন্নত মানের ক্রিকেটটা খেলতে চাই। গত কয়েক বছরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ যতগুলো হয়েছে, বেশিরভাগ ম্য়াচেই পাঁচ দিনে খেলা যায়নি। এই দিকটা আমরা ভেবে দেখেছি। ইংল্য়ান্ডের মাটিতে আমরা সব খেলাই একটু গভীর পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম। এবার নিজেদের দেশের মাটিতে খেলা। কিন্তু আমি কোনওকিছুই সহজভাবে নিচ্ছি না। আমাদের দলে অনেক প্রতিভা রয়েছে। যে কোনও পরিস্থিতি থেকে ম্য়াচ নিজেদের দিকে নিয়ে আসার ক্ষমতা রয়েছে আমাদের।''

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget