এক্সপ্লোর

Ravindra Jadeja Record: ধোনির রেকর্ড ভেঙে নতুন নজির জাডেজার, দেশের মাটিতে ভারতের দাদাগিরি

IND vs WI: সৌরাষ্ট্রের তারকা এখন টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয়দের তালিকায় চার নম্বরে। 

আমদাবাদ: তিনি শুধু মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সতীর্থই নন, তাঁর অন্যতম অনুরাগীও । চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিন খেলেছেন ধোনির নেতৃত্বে । সেই ধোনিরই রেকর্ড ভেঙে দিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ।

টেস্ট ক্রিকেটে ছক্কা মারার নিরিখে ধোনিকে ছাপিয়ে গেলেন জাডেজা । সৌরাষ্ট্রের তারকা এখন টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয়দের তালিকায় চার নম্বরে । 

শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন জাডেজা । তিনি চারটি ছক্কা মেরেছেন এবং এখনও ক্রিজে অপরাজিত । সব মিলিয়ে ৮৬ টেস্টে ৭৯ ছক্কা মারা হয়ে গেল জাডেজার । ৯০ টেস্টে ৭৮ ছক্কা মেরেছিলেন ধোনি । সেই রেকর্ড পেরিয়ে গেলেন জাডেজা ।

টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির রয়েছে বীরেন্দ্র সহবাগের । ১০৩ টেস্টে ৯০টি ছক্কা মেরেছেন বীরু । ৪৭ টেস্টে ৯০টি ছক্কা মেরে তালিকায় দু'নম্বরে ঋষভ পন্থ । সহবাগের রেকর্ড ভেঙে দেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি । ইংল্যান্ডের বিরুদ্ধে পায়ে চোট না পেলে তিনি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতেন এবং এতদিনে হয়তো সহবাগের রেকর্ড পেরিয়েও যেতেন পন্থ । তালিকায় তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা । ৬৭ টেস্টে ৮৮টি ছক্কা মেরেছেন তিনি ।

আমদাবাদ টেস্টে ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন কে এল রাহুলও । ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১৯৯ রান করেছিলেন রাহুল । ৯ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হল শুক্রবার । আমদাবাদের  নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন রাহুল । দেশের মাটিতে টেস্টে রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি । ৯ বছর পর ভারতের মাটিতে টেস্টে সেঞ্চুরি পেলেন কর্নাটকের ক্রিকেটার । সব মিলিয়ে টেস্টে একাদশ সেঞ্চুরি রাহুলের । 

সেই সাফল্যের সেলিব্রেশনটাও হল অভিনবভাবে । ভারতের প্রথম ইনিংসের ৬৫তম ওভার । বল করছিলেন রস্টন চেজ় । ওভারের পঞ্চম বলে মিড উইকেটে শট নেন রাহুল । তাঁর ফ্লিক থেকে এক রান কুড়িয়ে নেন । সঙ্গে সঙ্গে তিন অঙ্কের রান স্পর্শ করেন রাহুল । সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করার পরই হেলমেট খুলে ফেলেন রাহুল । হেলমেটে লাগানো ভারতের তেরঙায় চুমু খান । তারপরই মুখে আঙুল ঢুকিয়ে সিটি বাজান রাহুল । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget