এক্সপ্লোর

IND vs ZIM: "কে কী বলছে কিছু এসে যায় না", ম্যাচের সেরা হয়ে কাকে নিশানা করলেন ঈশান কিষাণ?

Ishan Kishan: ঈশান যখন ক্রিজে নেমেছিলেন, ৩ ওভারের মধ্যে ভারতের স্কোর ২৯/২। বেশ চাপ তৈরি হয়েছে টিম ইন্ডিয়ার ওপর। সেখান থেকে ৪৪ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ঈশান।

হারারে: একটা সময় মনে হয়েছিল, আড়াইশো পেরিয়ে যেতে পারে ভারতের স্কোর। হারারে স্পোর্টস ক্লাবে জ়িম্বাবোয়ের বোলিংকে তখন শাসন করছেন ভারতীয় ব্যাটাররা। তবে জ়িম্বাবোয়েকে চূর্ণ করে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জয় নিশ্চিত করার পর ম্যাচের সেরা ঈশান কিষাণ জানিয়ে দিলেন, আড়াইশো স্কোরের লোভ সংবরণ করেছিলেন তাঁরা। বরং জোর দেওয়া হয়েছিল পার্টনারশিপ তৈরিতে। যা জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৯০ রানে বিরাট জয়ের ভিত গড়ে দিয়েছিল।

ঈশান যখন ক্রিজে নেমেছিলেন, ৩ ওভারের মধ্যে ভারতের স্কোর ২৯/২। বেশ চাপ তৈরি হয়েছে টিম ইন্ডিয়ার ওপর। সেখান থেকে ৪৪ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ঈশান। অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে ৬৬ রানের পার্টনারিশিপ গড়েন তিনি। তারপর তিলক বর্মার ২৯ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দেয়। প্রথমে ব্যাট করে ২১৯/৫ তোলে ভারত। জবাবে ১৭.৫ ওভারে মাত্র ১২৯ রানে অল আউট হয়ে যায় জ়িম্বাবোয়ে। ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে। শেষ ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।

ম্যাচের সেরা হওয়ার পর ঈশান বলেছেন, 'তিন নম্বরে যেই ব্যাট করুক না কেন, তার কাজ হল বল দেখো আর নিজের স্বাভাবিক খেলাটা খেলো। উইকেটও বুঝতে হয়। অনেক চিন্তাভাবনা চলে, ২৫০ তুলব, নাকি ২৩০ তুললেই হবে, নাকি উইকেট ১৭০-১৮০ রানের। শ্রেয়স আইয়ার ক্রিজে আসার পর সেগুলি নিয়ে চিন্তাভাবনাও চলছিল। আমরা এটা পার্টনারশিপ গড়ে তুলতে চেয়েছিলাম যাতে লম্বা ইনিংস গড়া যায়। আমরা ভালভাবে ব্যাটিং করে সেই পরিকল্পনা কাজে লাগিয়েছি।'

আরও পড়ুন: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের

কীভাবে ব্যাটিং করা উচিত, তা নিয়ে বাইরের কথাবার্তায় কান দিতে চান না ঈশান। বলেছেন, 'বাইরে কী হচ্ছে তা নিয়ে আমি ভাবতে চাই না। আমি জানি কীভাবে খেলা উচিত। সেই মুহূর্তটায় বাঁচাটা খুব জরুরি। বহির্বিশ্বে কী হচ্ছে সেটা নিয়ে না ভেবে। কে বেশি রান করছে, কে বেশি মারছে সেসব নিয়ে না ভেবে। সকলেই মারকুটে হতে পারে। তবে তিন নম্বরে ব্যাট করতে নামলে আর যদি দুটি উইকেট পড়ে যায়, তাহলে কোনটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা জরুরি। ঝুঁকি নেব নাকি পার্টনারশিপ গড়ব? বল মারা কি সহজ? উইকেট বুঝে সেই বুঝে খেলা উচিত।'

ভারতের টানা ক্রিকেট সূচির চ্যালেঞ্জও মেনে নিয়েছেন ঈশান। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে জোড়া টি-২০। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তারপরই জ়িম্বাবোয়ে সফর। রবিবার তৃতীয় টি-২০ ম্যাচে নামছে ভারত। পরপর দুদিন ম্যাচ। ঈশান বলছেন, 'খুবই কঠিন। ইংল্যান্ডে এতগুলো ম্যাচে খেললাম। আয়ার্ল্যান্ড থেকে শুরু হয়েছিল। তারপর আচমকা জ়িম্বাবোয়ে সফরে এসে খেলা। এবং পরপর ২ দিন দুটি ম্যাচ।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget