এক্সপ্লোর

IND vs ENG 2nd Test: শেষ লগ্নে জোড়া সাফল্য ভারতের, চতুর্থ দিনের মধ্যাহ্নভোজে ইংল্যান্ডের স্কোর ১৯৪/৬

India vs England 2nd Test: প্রথম সেশনে ইংল্যান্ড ১২৭ রান যোগ করলেও, ভারত পাঁচ উইকেট তুলে নিল।

বিশাখাপত্তনম: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের  (IND vs ENG 2nd Test) চতুর্থ দিনের প্রথম সেশনের শেষ লগ্নে পরপর ওভারে জোড়া সাফল্য পেয়ে সেশন নিজেদের নামে করল ভারতীয় দল। ইংল্যান্ড দল ১২৭ রান যোগ করলেও, ভারত এই সেশনে পাঁচ উইকেট তুলে নিল। ভারতীয় স্পিনাররাই নিলেন চার উইকেট।

এক উইকেটের বিনিময়ে ৬৭ রানে দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। ক্রিজে উপস্থিত ছিলেন জ্যাক ক্রলি ও নাইট ওয়াচম্যান হিসাবে নামা রেহান আমেদ। ইংল্যান্ড যে আগ্রাসী মেজাজে ব্যাট করে জয়ের জন্য খেলবে, তার পূর্বাভাস ছিলই। সেইমতোই স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে ব্যাট করা শুরু করেন রেহান, ফাস্ট বোলারদের সামলান ক্রলি। তবে অক্ষর পটেল রেহান আমেদকে ২৩ রানে সাজঘরে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন।  

এরপর ক্রলিকে সঙ্গ দিতে ক্রিজে আসেন প্রথম টেস্টের শতরানকারী অলি পোপ। ৮৩ রানে নিজের অর্ধশতরান পূরণ করেন ইংল্যান্ড ওপেনার ক্রলি। দুইজনে ৩৭ রানের পার্টনারশিপও যোগ করে ফেলেন। তবে স্লিপে দুরন্ত রিফ্লেক্সের প্রদর্শন দিয়ে অনবদ্য এক ক্যাচ ধরেন রোহিত শর্মা। ২৩ রানে অশ্বিনের বলে ফেরেন পোপ। জো রুটও বেশিক্ষণ স্থায়ী হননি। অশ্বিনের বিরুদ্ধে বড় শট হাঁকাতে গিয়ে ইংল্যান্ডের তারকা ব্যাটার শর্ট থার্ড ম্যানে ধরা দেন। কেরিয়ারের ৪৯৯তম টেস্ট উইকেটটি পান অশ্বিন।

অপরপ্রান্ত থেকে উইকেট পরলেও ক্রলি নিজের ব্যাটিং, শট নির্বাচনে প্রভাবিত করেন। দুশো রানের দিকে দ্রুত অগ্রসর হচ্ছিল ইংল্যান্ড দল। ক্রলির ব্যাটে চেপেই জয়ের স্বপ্ন বুনছিল তাঁরা। তবে মধ্যাহ্নভোজের আগেই দুরন্তভাবে ভারত ম্যাচে ফেরে। পরপর ওভারে ক্রলি ও বেয়ারস্টোকে যথাক্রমে কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা সাজঘরে ফেরান। ১৯৪ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড।

ক্রিজে উপস্থিত দুই ব্যাটার বেন স্টোকস এবং বেন ফোকসের কেউই এখনও খাতা খুলতে পারেননি। ইংল্যান্ডকে ম্যাচ জিততে হলে এই পার্টনারশিপের বড় রান করাটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগেও কার্যত হারা ম্যাচ একা হাতেই জিতিয়েছেন স্টোকস। এই ম্যাচেও তাঁর ব্যাট জ্বলে ওঠে কি না, সেটা কিন্তু দেখার বিষয় হবে। অশ্বিন ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কি না, সেইদিকেও ভারতীয় সমর্থকরা নজর রাখবেন।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: পরপর ব্যর্থতা সত্ত্বেও বাড়তি চাপ ছিল না, দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েই দাবি গিলের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget