এক্সপ্লোর

Rinku Singh: শুধু টি-টোয়েন্টিতেই নয়, টেস্ট ক্রিকেটেও রিঙ্কুকে ভবিষ্যতের তারকা বলছেন এই প্রাক্তনী

Vikram Rathore On Rinku Singh: কলকাতা নাইট রাইডার্সে ধারাবাহিক পারফর্ম করে জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল রিঙ্কু সিংহের জন্য। এরপর জাতীয় দলেও ধীরে ধীরে ছাপ ফেলছেন।

মুম্বই: শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যই নয়। টেস্ট ক্রিকেটেও রিঙ্কু সিংহের (Rinku Singh) ভবিষ্যৎ উজ্জ্বল, এমনটাই মনে করেন বিক্রম রাঠোর (Vikram Rathore)। ভারতীয় ক্রিকেট দলের বিদায়ী ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন বিক্রম। নিজে ক্রিকেটার ছিলেন একটা সময়। দীর্ঘদিন ধরেই ভারতীয় ড্রেসিংরুমের অংশ তিনি। রিঙ্কু জাতীয় দলের অভিষেক করার পর থেকে তাঁকেও কাছ থেকে দেখছেন। এবার রিঙ্কু সিংহকে নিয়ে আশার কথা শোনালেন। তবে কি দ্রুত টেস্টের স্কোয়াডেও দেখা যাবে নাইট তারকাকে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিক্রম রাঠোর বলেছেন, ''রিঙ্কুর প্রথম শ্রেণির ক্রিকেটে গড় ৫৪.৭০। ওঁ ভীষণ ঠাণ্ডা মাথার একটা প্লেয়ার। যদি ওকে ঠিকভাবে ব্যবহার করা যায় ও সঠিক ও পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়, তবে একজন পরিণত ও সফল টেস্ট ব্যাটার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ওর মধ্য়ে।'' দ্রাবিড়ের জাতীয় দলের সহকারী কোচিং স্টাফের দায়িত্ব সামলানো বিক্রম আরও বলেন, ''যখনই আমি নেটে রিঙ্কুকে দেখি, তখন আমি এমন কোনও খুঁত ওর মধ্যে খুঁজে পাই না, যা ওকে টেস্ট প্লেয়ার হিসেবে বেড়ে ওঠার পথে বাধা তৈরি করতে পারে। আমি নিশ্চিত দুর্দান্ত একজন টেস্ট প্লেয়ার হয়ে উঠবে ও ভবিষ্যতে।''

এদিকে, শ্রীলঙ্কা সফরের জন্য টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে সূর্যকুমার যাদবকে। সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে শুভমন গিলকে। হার্দিককে সাধারণ ক্রিকেটার হিসাবে দলে রাখা হয়েছে। যা থেকে পরিষ্কার হয়ে গেল যে, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে স্কাইকে অধিনায়ক করেই নীল নকশা সাজাবে ভারত।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

ঘোষিত টি-২০ দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংহ, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, খলিল আমেদ ও মহম্মদ সিরাজ।

ঘোষিত ওয়ান ডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, রিয়ান পরাগ, অক্ষর পটেল, খলিল আমেদ ও হর্ষিত রানা।

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget