এক্সপ্লোর

Rohit on Gambhir: গম্ভীরকে 'খড়ুস' আখ্যা দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত, কিন্তু কেন?

Indian Cricket Team: বর্তমান ভারতীয় দলের জনাকয়েক খেলোয়াড় যারা ক্রিকেটার গৌতম গম্ভীরের সঙ্গে খেলেছেন, তাঁদের অন্যতম রোহিত শর্মা।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে বর্তমানে রোহিত-গম্ভীর জমানা চলছে। বর্তমান ভারতীয় দলের জনাকয়েক ক্রিকেটার যারা খেলোয়াড় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে সাজঘর ভাগ করেছেন, তাঁদের অন্যতম হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই রোহিতই দলের বর্তমান কোচকে 'খড়ুস' বলে আখ্যা দেন।

রোহিতের মতে গৌতম গম্ভীর ক্রিকেটার হিসাবে 'খড়ুস' ছিলেন, যিনি ভারতের হয়ে অনবদ্য কিছু ইনিংস খেলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে গম্ভীর প্রসঙ্গে রোহিত বলেন, 'আমরা কোচিংয়ে সম্প্রতি বদল দেখেছি। আগে রাহুল ভাই ছিলেন। বর্তমানে আমাদের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। ওঁ একজন খড়ুস ক্রিকেটার ছিলেন। ওঁ কিন্তু বেশ কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন।'

গম্ভীর জাতীয় দলের হয়ে দুই বিশ্বকাপের ফাইনালে ম্যাচের মোড় ঘোরানো ইনিংস খেলেছেন। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তাঁর ব্যাট থেকে আসে ৭৫ রানের ইনিংস। ২০১১ বিশ্বকাপ ফাইনালেও তিনি দলের হয়ে সর্বাধিক ৯৭ রানে ইনিংস খেলেছিলেন। ২০০৯ সালে লাল বলের ক্রিকেটে নেপিয়ারে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াকু গম্ভীরের ৬৪৩ মিনিট ক্রিজে টিকে থাকা, ৪৩৬ বলে ১৩৭ রানের ইনিংস তাঁর চারিত্রিক দৃঢ়তার পরিচয় দেয়। সেইসব ইনিংসের দিকেই সম্ভব ইঙ্গিত রোহিতের।

প্রসঙ্গত, 'খড়ুস' শব্দটি কিন্তু মুম্বই ক্রিকেটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মুম্বইয়ের ক্রিকেটারদের চারিত্রিক দৃঢ়তার জন্যই তাঁদের এই বিশেষণে ভূষিত করা হয়। গম্ভীরের মধ্যেও সম্ভবত এই বৈশিষ্ট্য দেখতে পান রোহিত। সেই কারণেই তাঁকে এই আখ্যা দিয়েছেন তিনি। গম্ভীরের সঙ্গে খেলা আরেক তারকা ক্রিকেটার অশ্বিন আবার কোচ গম্ভীরকে নিয়ে মতামত প্রকাশ করে জানান, কোচ গম্ভীর সকলকে স্বাধীনতা দেন।

দ্রাবিড় ও গম্ভীরের কোচ হিসাবে পার্থক্য বোঝাতে অশ্বিন বলেন, 'আমার মতে ওঁ (গম্ভীর) খুব শান্ত। আমি ওকে রিল্যাক্স ব়্যাঞ্চো বলব। কোনওরকম চাপ নেয় না। সকালবেলা টিম হাডেলের আগেও খুব শান্ত থাকে ও। জিজ্ঞেস করে, আমরা হাডেলে যোগ দেব কি না। অনুরোধ করে। রাহুল ভাইয়ের ক্ষেত্রে বিষয়টা হল ওঁ সবসময় সবকিছু একদম ঠিকঠাক চান। একটা বোতলও যেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানেই থাকে, সেই বিষয়টা নিশ্চিত করত ওঁ। ওঁ শান্ত থাকেন। দলের লোকেরা কী চাইছে, সেটা দেখেন। ওঁ সবার হৃদয় জয় করে। আমার মতে ওঁকে কিন্তু দলের সকলেই ভালবাসবে।' আরও যোগ করেন অশ্বিন।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দু'দিনে গড়ায়নি এক বলও, কানপুরে তৃতীয় দিনের খেলাও ভেস্তে যাওয়ার পর নেটিজেনদের নিশানায় বোর্ড 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget