এক্সপ্লোর

Rohit Sharma Record: আঙুলের চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নয় নম্বরে ব্যাট করতে নেমে ২৮ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। নিজের ইনিংসে তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান রোহিত।

ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে পাঁচ রানে পরাজিত হয়ে তিন ম্যাচের সিরিজ হেরে গিয়েছে ভারতীয় দল (Team India)। তবে দলের হার সত্ত্বেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) লড়াকু ইনিংস সকলেরই নজর কেড়েছে। ফিল্ডিং করার সময় হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে, যন্ত্রণায় আর ফিল্ডিংই করতে নামেননি রোহিত। সাধারণত যিনি ইনিংস ওপেন করেন, সেই রোহিত নেমেছিলেন নয় নম্বরে। চোট নিয়ে দলকে জেতাতে না পারলেও নতুন রেকর্ড গড়েন রোহিত।

রোহিতের রেকর্ড

২৮ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। নিজের ইনিংসে পাঁচ পাঁচটি ছক্কা হাঁকান রোহিত। এর সুবাদেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০টি ছয় মারার রেকর্ড গড়লেন 'হিটম্যান'। এই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ছক্কা সংখ্যা দাঁড়াল ৫০২। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড কিন্তু ক্রিস গেলের দখলে রয়েছে। 'ইউনিভার্স বস' আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৫৩টি ছয় হাঁকিয়েছেন। গেলের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তিনি মোট ৪৭৬টি ছয় মেরেছেন।

রোহিতের আপডেট

রোহিত নিজে ম্যাচের পর বলেন, 'সত্যি কথা বলতে কী, আঙুল একেবারেই ভাল নেই। হাড় ভাঙেনি, তবে সরে গিয়েছে। সেই কারণেই ব্যাট করতে পেরেছিলাম।' তাঁকে নিয়ে উদ্বেগের খবর শোনালেন রাহুল দ্রাবিড়ও। ভারতীয় দলের কোচ জানিয়েছেন, আঙুলের চোটের পরীক্ষা করাতে মুম্বইয়ে ফিরছেন তিনি। বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। তারপর বাংলাদেশে ফিরে যেতে পারেন। তবে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না, নিশ্চিত নন দ্রাবিড়।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে শেষবার বাংলাদেশ সফরে গিয়েছিল ভারত। সেই সফরে ওয়ান ডে সিরিজ হেরে গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। সাত বছর পর ফের বাংলাদেশে গিয়েছে ভারত। আর এবারও বাংলাদেশের কাছে ওয়ান ডে সিরিজ হেরে গেল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৫ রানে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ হয়ে দাঁড়াল কার্যত নিয়মরক্ষার।

আরও পড়ুন:আঙুলে মারাত্মক চোট, তা নিয়েই দুরন্ত ব্যাটিং, ম্যাচ হারলেও মন জিতলেন রোহিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget