এক্সপ্লোর

Amit Mishra Retirement: চোটআঘাতে জেরবার, পরবর্তী প্রজন্মকে সুযোগ করে দিতে অবসর ঘোষণা করলেন তারকা ভারতীয় ক্রিকেটার

Amit Mishra Retirement: ২০০৩ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ২২টি টেস্ট, ৩৬ ওয়ান ডে এবং ১০টি বিশ ওভারের ম্যাচে মাঠে নেমেছেন অমিত মিশ্র। ভারতীয় দলের জার্সি গায়ে ১৫৬টি উইকেট নিয়েছেন তিনি।

নয়াদিল্লি: প্রায় আট বছর আগে জাতীয় দলের (Indian Cricket Team) হয়ে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। তারপর থেকে তাঁর জন্য় জাতীয় দলের দরজা বন্ধই ছিল। বয়সও ৪০-র গণ্ডি পার করেছে। এবার অবশেষে নিজের আড়াই দশকের কেরিয়ারে ইতি টানলেন অমিত মিশ্র (Amit Mishra)। বৃহস্পতিবারই, নিজের অবসরের কথা ঘোষণা করেন অমিত মিশ্র।

তারকা লেগ স্পিনার ২০০৩ সালে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেন। তারপর থেকে জাতীয় দলের হয়ে ২২টি টেস্ট, ৩৬ ওয়ান ডে এবং ১০টি বিশ ওভারের ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ভারতীয় দলের জার্সি গায়ে ১৫৬টি উইকেট নিয়েছেন তিনি। ২০১৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১৮টি উইকেট নিয়ে ইতিহাস গড়েন তিনি। ২০১৭ সালের পর থেকে জাতীয় দলের হয়ে সুযোগ না পেলেও আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। আইপিএলে সর্বকালের অন্যতম সর্বোচ্চ উইকেটশিকারিও অমিত মিশ্র (Amit Mishra retirement)। তবে আর নয়।

নাগাড়ে চোটআঘাত ও পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্যই তিনি নিজের জায়গা ছেড়ে দিলেন বলেন অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে জানান অমিত। নিজের অবসর ঘোষণার পোস্টে তিনি লেখেন, 'আমার এই সফরে আমি প্রচুর গর্বের মুহূর্ত, অনেক কঠিন সময়ের সাক্ষী থেকেছি, অনেক কিছু শিখেছি, ভালবাসাও পেয়েছি। বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমার কোচ, সতীর্থ, সাপোর্ট স্টাফদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সমর্থকরা ভরসা এবং আমার প্রতি সমর্থন আমায় প্রতি পদে সাহস জুগিয়েছে। শুরুর দিকে আত্মত্যাগ ও কঠিন যাত্রাপথ পেরিয়ে এই সফরের প্রতিটি অধ্যায় আমায় ক্রিকেটের এবং মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে সাহায্য করেছে।'

নিজের পরবর্তী অধ্যায়ে ক্রিকেটকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করবেন বলেই জানান অমিত মিশ্র। 'আমার এই সফর শেষ হয়েছে। ক্রিকেট আমায় সবকিছু দিয়েছে। এবার আমি এই ক্রিকেট যা আমাকে পরিচিতি দিয়েছে, তাকে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে কাজ করব।' লেখেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amit Mishra (@mishiamit)

ক্রিকেটার হিসাবে অবসরের পর এবার হয়তো অমিত মিশ্রকে কোচ, ধারাভাষ্যকারের ভূমিকাতেই দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget