এক্সপ্লোর

ODI world Cup 2023: অপেক্ষার অবসান, মঙ্গলবারই ঘোষিত হবে ভারতের বিশ্বকাপ দল

ODI world Cup 2023: এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হলেও, বিশ্বকাপের জন্য ১৫ জনেরই দল ঘোষণা করা যাবে।

ক্যান্ডি: বর্তমানে শ্রীলঙ্কায় ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এশিয়া কাপ খেলতে ব্যস্ত। আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের (ODI world Cup 2023) আগে নিজেদের শক্তি ও দুর্বলতা পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের মাঝেই ৫ সেপ্টেম্বর, মঙ্গলবার বিশ্বকাপের জন্য ভারতের প্রাথমিক ১৫ সদস্যের দলের ঘোষণা করা হবে।

বোর্ডের তরফে মঙ্গলবার ক্যান্ডির এক হোটেলে এক সাংবাদিক বৈঠক আয়োজনের কথা জানানো হয়েছে। সেখানেই বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা করা হবে। দুপুর ১.৩০ টা নাগাদ এই বৈঠকটি আয়োজিত হবে। বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করার কিন্তু কালই শেষ দিন। তাই বাধ্য হয়েই অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে কালকে দল ঘোষণা করতেই হত। হচ্ছেও তাই।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হলেও, বিশ্বকাপের জন্য ১৫ জনেরই দল ঘোষণা করা যাবে। তাই ভারতের এশিয়া কাপ দলে সুযোগ পাওয়া অন্তত দুই তারকা এই বিশ্বকাপের দল থেকে বাদ পড়বেন। তবে দলে পরবর্তীতে আইসিসির অনুমতি রদবদল ঘটানোর সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, বিশ্বকাপের দল ঘোষণা করার আগে ভারতীয় সমর্থকদের মনে যাকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কেএল রাহুল। অস্ত্রোপ্রচার ও দীর্ঘ রিহ্যাবের পর চোট সারাতে পারলেও, এশিয়া কাপের প্রাক্কালে ফের একবার চোটের কবলে পড়েন। সেই কারণেই এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলিতে তিনি ভারতের হয়ে মাঠে নামতে পারেননি। তবে রবিবার সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের আগে তিনি ফিট হয়ে যাবেন বলেই আশা করা হচ্ছে। বিশ্বকাপ দলেও তাঁর নাম থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

বাবা হলেন বুমরা

পাকিস্তান ম্যাচের পরেই তিনি শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন। নেপালের বিরুদ্ধে সোমবারের ম্যাচে খেলছেন না। অবশেষে জানা গেল, কেন টুর্নামেন্টের মাঝপথে তড়িঘড়ি দেশে ফিরেছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বাবা হলেন ভারতীয় দলের পেসার। সোমবার বুমরা ও তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনের পুত্রসন্তান হয়েছে। পাকিস্তান ম্যাচের পরই দেশে ফিরেছিলেন বুমরা। নেপাল ম্যাচে তিনি খেলছেন না। ভারতীয় শিবির থেকে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন বুমরা। 

সোমবার ভারতীয় পেসার নিজে সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতর হাতের ছবি পোস্ট করলেন। সঙ্গে লিখলেন, 'আমাদের ছোট পরিবার বড় হল। আমাদের হৃদয় আজ পরিপূর্ণ। আজ সকালে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছি। অঙ্গদ যশপ্রীত বুমরাকে পৃথিবীতে স্বাগত। আমরা আনন্দে ডগমগ হয়ে রয়েছি। সন্তানের সঙ্গে সঙ্গে জীবনে আর যা যা হবে, তার জন্য তর সইছে না।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সারছে না পুরনো রোগ, নেপাল ম্যাচে ভারতের পারফরম্যান্স উদ্বেগ বাড়াচ্ছে সমর্থকদের

সেরা শিরোনাম

Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget