এক্সপ্লোর

IND vs NEP: সারছে না পুরনো রোগ, নেপাল ম্যাচে ভারতের পারফরম্যান্স উদ্বেগ বাড়াচ্ছে সমর্থকদের

Asia Cup 2023: ভারতীয় দল নেপালের বিরুদ্ধে আজ এশিয়া কাপের ম্যাচে তিনটি ক্যাচ মিস করে।

ক্যান্ডি: রমরমিয়ে চলছে এশিয়া কাপ (Asia Cup 2023)। এই টুর্নামেন্টকে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। আজ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি (IND vs NEP) হয়েছে ভারতীয় দল। এই ম্যাচে বোলিং ইনিংসের পরেই এক লজ্জাজনক রেকর্ডের মালিক হয়ে গেল টিম ইন্ডিয়া (Team India)।

ম্যাচের শুরুর দিকেই ভারতীয় দলের ফিল্ডিং সমর্থকদের উদ্বেগ বাড়ায়। বিরাট কোহলিরা ইনিংসের প্রথম পাঁচ ওভারেই তিন তিনটি ক্যাচ ফেলেন। ভারতীয় দলের ক্যাচ ফেলার রোগ কিন্তু নতুন নয়। পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ভারতীয় দল ক্যাচ ধরার শতাংশ সব দলগুলির নীচের দিক থেকে দ্বিতীয়। নেপাল ম্যাচেও ক্যাচ ধরার ক্ষেত্রে ভারতের পরিসংখ্যান কেন এত খারাপ, তাঁর হাতে নাতে প্রমাণ মিলল। 

বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ভারতীয় দলের সেরা ফিল্ডারদের মধ্যে অন্যতম। এই দুই তারকা এবং ঈশান কিষাণ তিন তিনটি ক্যাচ ফেলেন। ভারত মাত্র ৭৫.১ শতাংশ ক্যাচ ধরেছে। একমাত্র আফগানিস্তানই এর থেকে কম ৭১.২ শতাংশ ক্যাচ ধরেছে। এই তালিকার শীর্ষে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। জস বাটলাররা নিজেদের ৮২.৮ শতাংশ ক্যাচ ধরেছেন। একটা দুরন্ত ক্যাচ ধরা বা সহজ ক্যাচ মিস করা যে কোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই বিশ্বকাপের আগে এই পরিসংখ্যান যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য।

নেপালের বিরুদ্ধে অবশ্য ভারতীয় দল শুরুতে একাধিক ক্যাচ মিস করলেও, খুব একটা ভুগতে হয়নি টিম ইন্ডিয়াকে। নেপালের দুই ওপেনার ভুর্তেল ও আসিফ শেখ শুরুতে ৬৫ রান যোগ করলেও, রবীন্দ্র জাডেজার স্পিন বোলিং ভারতীয় দলকে ম্যাচে ফেরায়। নিরন্তর ব্য়বধানে উইকেট নিয়ে নেপালকে শেষমেশ ২৩০ রানেই অল আউট করে দেয় ভারতীয় দল। জাডেজা তিন উইকেট নেন। বল হাতে তিনটি সাফল্য পান মহম্মদ সিরাজও। নেপালের হয়ে আসিফ শেখই সর্বাধিক ৫৮ রানের ইনিংস খেলেন।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মুরলিধরনের বায়োপিকের ট্রেলার প্রকাশ্যে আনবেন সচিন তেন্ডুলকর!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget