এক্সপ্লোর

Indian Cricket: চ্য়াপেলের দেশের বিশ্বজয়ী অধিনায়কই কি রোহিতদের পরবর্তী কোচ? দৌড়ে ফ্লেমিংও

Indian Cricket Team Coach: অনেক সিনিয়র ক্রিকেটার ও বোর্ড কর্তারা রাহুলকে কোচের পদে বহাল থাকার অনুরোধ জানালেও তা রাজি হননি ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডবল। 

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ কে হবেন? ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে কোচের পদে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেই (T20 World Cup 2024) শেষবার ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নামতে চলেছে। এরপরই রাহুল সরে দাঁড়াবেন। ইতিমধ্যেই বোর্ডকে তিনি জানিয়ে দিয়েছেন যে আর কোচ হিসেবে দায়িত্ব সামলাতে রাজি নন তিনি। এবার পরিবারকে সময় দিতে চান। অনেক সিনিয়র ক্রিকেটার ও বোর্ড কর্তারা রাহুলকে কোচের পদে বহাল থাকার অনুরোধ জানালেও তা রাজি হননি ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডবল। এরপরই বোর্ডের তরফে কোচের পদে আবেদনের জন্য় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

 এরই মধ্য়ে অনেকের নামই উঠে আসছে। রাহুলের কোচ থাকার সময়ই বেশ কয়েকটি সিরিজে দায়িত্ব সামলেছিলেন ভিভিএস লক্ষ্মণ। তিনি এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমির দায়িত্বে রয়েছেন মূলত। ভারতীয়দের মধ্যে দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। এছাড়াও কানাঘুষো শোনা যাচ্ছে যে রিকি পন্টিংকে কোচের পদে দেখা যেতে পারে। এর আগে গ্রেগ চ্যাপেলের অধীনে খেলেছে ভারতীয় দল। সেই সময় দলের অধিনায়ক ছিলেন সৌরভ ও দ্রাবিড়। কিন্তু গ্রেগের অধীনে ভারতীয় ক্রিকেটের সফর একেবারেই সুখকর ছিল না। এমনকী বারবার বিতর্কে জড়াতে হয়েছে গ্রেগকে। সৌরভের নেতৃত্ব কেড়ে নেওয়ার পেছনেও নাকি গ্রেগের হাত ছিল এমনই শোনা যায়। এরপর আর কোনও অজি ক্রিকেটার ভারতীয় দলের কোচ হননি। তবে পন্টিং দীর্ঘদিন ধরেই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব সামলাচ্ছেন। ভারতীয় ক্রিকেটের সম্পর্কে ওয়াকিবহলও তিনি। তাই পন্টিংকে কোচের পদের আসীন হওয়ার জন্য অনুরোধ করতে পারে বিসিসিআই। এছাড়াও ইঁদুর দৌড়ে আছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংও। প্রাক্তন কিউয়ি অধিনায়ক ২০০৮ সালে সিএসকের ওপেনার হিসেবে আইপিএলে খেলেছিলেন। কিন্তু এরপরের বছর থেকেই তিনি দলের কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ফ্লেমিংয়ের কোচিংয়েই সিএসকে পাঁচবার আইপিএল খেতাব জিতেছে। ১২ বার টুর্নামেন্টের প্লে অফে জায়গা করে নিয়েছে। 

উল্লেখ্য, নতুন কোচের মেয়াদ থাকবে তিন বছরের। আগামী ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে তাঁর মেয়াদ। আগামী ২৭ মে পর্যন্ত কোচের পদে আবেদন পত্র নেওয়ার শেষ দিন। এখন দেখার বিরাট, রোহিত, পন্থদের কোচের হটসিটে কাকে দেখা যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget