এক্সপ্লোর

Indian Cricket Team: এশিয়া কাপের আগে অনুশীলনে জুটি বেঁধে ব্যাট করলেন কোহলি, জাডেজারা, ভাইরাল হল ভিডিও

Asia Cup 2023: ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় দল।

বেঙ্গালুরু: এশিয়া কাপের (Asia Cup 2023) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। ৩০ সেপ্টেম্বর পাকিস্তান-নেপালের ম্যাচের মাধ্যমে শুরু হবে এবারের টুর্নামেন্ট। ভারতীয় দল (Indian Cricket Team) অবশ্য খানিকটা দেরি করে, ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। তার আগে আপতত বেঙ্গালুরুতে জোরকদমে টিম ইন্ডিয়া নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। সেখানেই জুটি বেঁধে টিম ইন্ডিয়ার ব্যাটারদের ব্যাটিং করতে দেখা গেল।

বেঙ্গালুরুতে বেশ কিছুদিন ধরে অনুশীলন চালাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানেই তাঁদের ফিটনেস পরীক্ষাও নেওয়া হয়েছে। এবার সদ্য ভাইরাল হওয়া একাধিক ভিডিও, ছবিতে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ব্যাটিং করতে দেখা গেল। ভাইরাল ভিডিওতে দলের দুই ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মাকে একসঙ্গে ব্যাট করতে দেখা যায়। তারপরেই ক্রিজে নামেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। আবার কোহলিকে রবীন্দ্র জাডেজার সঙ্গেও ব্যাট করতে দেখা যায়। দুই তারকা স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলন সারেন। সম্ভবত অনুশীলনে ম্যাচ পরিস্থিতি তৈরি করে সেই অনুযায়ীই ব্যাটিং অনুশীলন সারছিলেন টিম ইন্ডিয়ার তারকারা।

 

 

দীর্ঘদিন পরে চোট সারিয়ে মাঠে ফেরা শ্রেয়স আইয়ারও বেশ খানিকটা সময় ব্যাটিং করেন। সম্প্রতি শ্রেয়সের একটি ভিডিও বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় যেখানে তাঁকে নিজের দীর্ঘমেয়াদি চোটের বিষয়ে কথা বলতে দেখা যায়। দলে ফিরে উচ্ছ্সিত শ্রেয়সকে বলথে শোনা যায়, 'খুব ভাল লাগছে জাতীয় দলে ফিরতে পেরে। দলের সতীর্থদের সঙ্গে আড্ডা মারছি। সবার হাসিমুখগুলো দেখতে পারছি আবার।'

 

তবে শ্রেয়স ফিরলেও, আরেক তারকা মিডল অর্ডার ব্যাটার কেএল রাহুলের ফিটনেস নিয়ে এখনও কিন্তু ভারতীয় সমর্থকদের মধ্যে উদ্বেগ রয়েছে। এশিয়া কাপ দল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচকপ্রধান অজিত আগরকর জানিয়েছিলেন যে রাহুলের আগের চোট সেরে গেলেও, তাঁর নতুন চোট রয়েছে। যদিও সেই নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই। অবশ্য রিপোর্ট অনুযায়ী রাহলকেও নেটে কোনওরকম ব্যথা বেদনা ছাড়া ব্যাটিং করতে দেখা গিয়েছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ২২ গজে লাল কার্ড! মাঠের বাইরে যেতে বাধ্য হলেন সুনীল নারইন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget