এক্সপ্লোর

Indian Cricket Team: বিশ্বকাপে বড় ভুল করেছিলেন তিনি, টুর্নামেন্ট জিতেও স্বীকার করে নিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার

Suryakumar Yadav: দক্ষিণ আফ্রিকা ম্যাচেই তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান সূর্যকুমার যাদব।

নয়াদিল্লি: সপ্তাহান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দলের অভিযান থেমেছে। গত বারের মতো এই বিশ্বকাপ কিন্তু ভারতীয় দলের জন্য একেবারে মসৃণ হয়নি। মাঝপথে হোঁচট খেতে হয়েছে টিম ইন্ডিয়াকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচেই বিরাট ব্যবধানে পরাজিত হয় টিম ইন্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানের ব্যবধানে হারার ফলে ভারতের বিশ্বকাপ সফরের ভবিষৎ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। সেই ম্য়াচে কিন্তু ভারতীয় দল থেকে দলের সহ-অধিনায়ক অক্ষর পটলকে (Axar Patel) বাদ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা স্বীকার করে নিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। 

অক্ষর যে এই সিদ্ধান্তে একেবারেই খুশি হননি, সেই কথা স্বীকারই করে নিচ্ছেন সূর্য। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘ও খুব রেগে গিয়েছিল এবং ওর রাগটা যথাযথও। ও একজন অভিজ্ঞ ক্রিকেটার, একটি ফ্র্যাঞ্চাইজ়ির নেতা। ওর এ বিষয়ে রেগে যাওয়াটাই স্বাভাবিক। আমি এর জন্য ক্ষমা চেয়েছিলাম। ওর কাছে স্বীকার করেছিলাম যে আমি ভুল করেছি এবং আমি ক্ষমাপ্রার্থী। তবে এই সিদ্ধান্তটা দলের জন্যও নেওয়া হয়েছিল। ওই কথোপকথনটা খুবই কঠিন ছিল। ও সাময়িকভাবে রেগে গেলেও, গোটা বিষয়টি মেনে নিয়েই এগিয়ে যায় এবং পরের দিনে সবটা ঠিক হয়ে যায়।’

তবে সেই ভুল সত্ত্বেও ভারত শেষমেশ রেকর্ড তৃতীয়বার বিশের বিশ্বকাপ জিতে নিয়েছে। এরপর কী? ভারতীয় অধিনায়ক নিজে কী ভাবছেন? কিউয়িদের বিরুদ্ধে আমদাবাদে ফাইনালে ৯৬ রানে জয়ের পরই সূর্যকুমার বলে দিয়েছিলেন, তাঁর পরবর্তী লক্ষ্য ২০২৮ অলিম্পিক্স ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত অধিনায়ক বলছেন, 'আমি মনে করি ২০২৪ সালের পর থেকে দুর্দান্ত ছন্দে রয়েছি আমরা। পরপর আইসিসি ট্রফিগুলো জিতেছি। আমরা আর পেছনে ফিরে তাকাতে রাজি নই। এই ছন্দেই আইসিসির আগামী টুর্নামেন্টগুলো খেলতে চাই। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে আগামী বছর।'

ওয়ান ডে ফর্ম্য়াটে সূর্য খেলেন না। জাতীয় দলে তাঁর ওই ফর্ম্য়াটে ফিরে আসা এখন কিছুটা চাপেরই। তাই নিজে কুড়ির ফর্ম্যাটেই ধারাবাহিক পারফরম্য়ান্সের দিকে নজর রাখছেন ডানহাতি এই ব্যাটার। সূর্য বলছেন, 'আমি যদি শুধু টি-টোয়েন্টি ফর্ম্যাটের নিরিখে বলি, তাহলে এটাই বলব যে আমাদের কিন্তু রিল্যাক্স করার কোনও জায়গা নেই। ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে ও তার থেকেও বড় একটি টুর্নামেন্ট রয়েছে। লস এঞ্জেলস অলিম্পিক্স। সেখানে দীর্ঘদিন পরে ক্রিকেট ফিরছে। ওখানে সোনা জিততে আমি মরিয়া। ওটাই আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি এখন। এরপর বিশ্বকাপ রয়েছে। দুবার টানা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি আমরা, এবার সংখ্যাটা তিন করতে চাই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget