এক্সপ্লোর

Indian Cricket Team: ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবেন রোহিতরা, সূচি প্রকাশ করল বিসিসিআই

IND vs ENG: ভারত বনাম ইংল্যান্ডের এই সিরিজ় ২০২৫-২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের অন্তর্ভুক্ত।

মুম্বই: বর্তমানে ক্রিকেটবিশ্বের দুই শক্তিধর দেশগুলির মধ্যে ভারত (Indian Cricket Team) এবং ইংল্যান্ডের নাম অবশ্যই আসবে। বিশেষত টেস্ট ক্রিকেটে এই দুই দলের লড়াই দেখার মতো হয়। সাম্প্রতিক সময়ে দুই দল একে অপরের বিরুদ্ধে বেশ কয়েকটি স্মরণীয় লাল বলের ম্যাচও খেলেছে। ফের একবার টেস্টে মুখোমুখি (IND vs ENG) হবেন তাঁরা।

পরের বছর ইংল্যান্ডের ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ় খেলতে নামবেন রোহিতরা। সেই সিরিজ়ের সূচি বৃহস্পতিবারই, ২২ অগাস্ট বিসিসিআইয়ের তরফে ঘোষণা করে দেওয়া হল। আগামী বছর ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আসর বসবে। সেই ফাইনালের ঠিক পরেই ইংল্যান্ডের মাটিতে ২০ জুন থেকে পাঁচ ম্যাচের সিরিজ় খেলবে ভারত। এই সিরিজ় ২০২৫-২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের অন্তর্ভুক্ত।

 

 

ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন থেকে হেডিংলিতে প্রথম টেস্ট খেলতে নামবে। ২ জুলাই এজবাস্টনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 'হোম অফ ক্রিকেট' লর্ডসে ১০ তারিখ শুরু তৃতীয় টেস্ট। ২৩ জুলাই থেকে ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টারে চতুর্থ ও ৩১ জুলাই ওভালে সিরিজ়ের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামবেন রোহিতরা।

এই বছরের শুরুতেও রোহিত বাহিনী বেন স্টোকসের নেতৃত্বাধীন দলের মুখোমুখি হয়েছিল। সেই সিরিজ়ে ভারতীয় দল বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে নিয়ে সিরিজ়ের শুরুটা দুরন্তভাবে করেছিল ইংল্যান্ড। তবে টিম ইন্ডিয়া দুরন্তভাবে সিরিজ়ে ফিরে আসে। পরপর চার ম্যাচ জিতে ৪-১ স্কোরলাইনে জিতে নেয় সিরিজ়। ব্যাট হাতে ওই টেস্ট সিরিজ়ে যশস্বী জয়সওয়াল ৭৯.৯১ গড়ে পাঁচ ম্যাচে ৭১২ রান করেছিলেন। বল হাতে আর অশ্বিন সিরিজ় সর্বোচ্চ ২৬টি উইকেট নেন। এই দুই তারকার দাপুটে পারফরম্যান্সে ভর করে স্টোকসদের উড়িয়ে দেয় ভারত। সেই হারের বদলা নিতে নিশ্চয়ই মরিয়া হয়ে আগামী বছর ঘরের মাঠে নামবে ইংল্যান্ড।

ঘরের মাঠে কিন্তু ভারতের বিরুদ্ধে এজবাস্টনে নিজেদের শেষ টেস্ট ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। ২০২১ সালের অসামপ্ত সিরিজ়ের পঞ্চম তথা শেষ ম্যাচে ২০২২ সালের জুলাইয়ে আয়োজিত হয়। ভারত পরাজিত হওয়ায় সেই সিরিজ় ২-২ শেষ হয়। তাই ভারতও কিন্তু বিলেত থেকে টেস্ট সিরিজ় জিতে ফেরার জন্য মুখিয়ে থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারতীয়দেরও স্পিন খেলা শেখাতে হবে! কেন স্পিনারদের সামলাতে হিমশিম খাচ্ছেন কোহলিরা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget