এক্সপ্লোর

Indian Cricket Team: স্মরণীয় ইংল্যান্ড সিরিজ়ের পর ঘরের মাঠে প্রতিপক্ষ ইংল্যান্ড, কবে হবে দল ঘোষণা? ফিরবেন শ্রেয়স?

IND vs WI: ২ অক্টোবর থেকে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় দুই টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে।

মুম্বই: বর্তমানে রমরমিয়ে চলছে এশিয়া কাপের মহারণ। আজ রাতেই মরুদেশে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে। তবে এশিয়া কাপের পরেও কিন্তু ভারতীয় ক্রিকেটারদের বিশ্রামের জো নেই। এশিয়া কাপ শেষ হওয়ার দিনকয়েকের মধ্যে টি-টোয়েন্টি থেকে একেবারে টেস্ট ক্রিকেট খেলতে নামবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ঘরের মাঠে ভারতীয় দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI)। সেই সিরিজ়ের জন্য কবে দল ঘোষণা করা হবে?  

রিপোর্ট অনুযায়ী বোর্ড দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) জানিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা আগামী মঙ্গল বা বুধবার হবে। তিনি বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা ২৩ বা ২৪ সেপ্টেম্বর হবে। অনলাইনে এই নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।' দুই টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচটি খেলা হবে আমদাবাদে। ২ অক্টোবর থেকে সেই ম্যাচ শুরু হবে। ১০ অক্টোবর নয়াদিল্লিতে সিরিজ়ের দ্বিতীয় তথা অন্তিম ম্যাচটি খেলা হবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে প্রথমবার টেস্ট অধিনায়কের দায়িত্ব নিয়ে শুভমন গিল কিন্তু বেশ প্রভাবিত করেছিলেন। ইংরেজদের বিরুদ্ধে দুই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় ২-২ ড্র করেছিল ভারতীয় দল। তার পরের সিরিজ়ে টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে সেইদিকে সকলের নজর থাকবে। পাশাপাশি ইংল্যান্ড সিরিজ়ে চোট পাওয়া ঋষভ পন্থ এই সিরিজ়ে ফিট হয়ে ফিরতে পারেন কি না, শ্রেয়স আইয়ার দলে ফিরবেন কি না, না না বিষয় নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তাই এই সিরিজ়ের দল নির্বাচনের দিকে অনেকেরই নজর থাকবে। 

এই সিরিজ ভারতীয় দল এই সিরিজ়ের জন্য এখনও দল ঘোষণা না করলেও, ওয়েস্ট ইন্ডিজ় কিন্তু তাঁদের দল ঘোষণা করে দিয়েছে। প্রসঙ্গত, আজ আবার ভারতীয় বোর্ডের বিভিন্ন পদে নির্বাচনের জন্য নমিনেশন জমা দেওয়ার দিন ছিল। খবর অনুযায়ী, বিসিসিআইয়ের নতুন সভাপতি হওয়ার দৌড়ে সবার আগে না কি এখন মিঠুন মানহাস (Mithun Manhas)। হ্যাঁ, নামটিও সবার কাছে সেই অর্থে পরিচিত নয়। দিল্লির জার্সিতে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বভার সামলেছেন। জম্মু কাশ্মীর ক্রিকেটের দায়িত্বে রয়েছেন বর্তমান সময়ে। বিসিসিআই (BCCI) সূত্রে খবর, গত শনিবার অর্থাৎ ২০ সেপ্টেম্বরই না কি মোটামুটি মিঠুনের নাম পাকা হয়ে গিয়েছে। অফিশিয়াল বিবৃতি আগামী ২৮ সেপ্টেম্বর বোর্ডের এজিএম অর্থাৎ বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করা হবে।  

 

সেরা শিরোনাম

IPL 2027 Auction: তালিকায় সহবাগ পুত্র আর্যবীর, এবারের নিলামে চমক হতে চলেছে যে নতুন মুখগুলো
তালিকায় সহবাগ পুত্র আর্যবীর, এবারের নিলামে চমক হতে চলেছে যে নতুন মুখগুলো
ICC Ranking: টেস্টে বোলারদের তালিতায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে বুমরা, প্রথম দশে জায়গা ধরে রাখলেন পন্থ, গিলরা
টেস্টে বোলারদের তালিতায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে বুমরা, প্রথম দশে জায়গা ধরে রাখলেন পন্থ, গিলরা
Nikhil Chaudhary: কলকাতা ময়দান থেকে অস্ট্রেলিয়ায়! লুধিয়ানার ক্রিকেটার ম্যাচ জেতাচ্ছেন মিচেল মার্শদের
কলকাতা ময়দান থেকে অস্ট্রেলিয়ায়! লুধিয়ানার ক্রিকেটার ম্যাচ জেতাচ্ছেন মিচেল মার্শদের
IPL 2027: তিন বছর বাদে আইপিএল নিলামে বিশ্বজয়ী অলরাউন্ডার, সর্বোচ্চ ২ কোটি বেস প্রাইসের তালিকায় কারা?
তিন বছর বাদে আইপিএল নিলামে বিশ্বজয়ী অলরাউন্ডার, সর্বোচ্চ ২ কোটি বেস প্রাইসের তালিকায় কারা?

ভিডিও

Supreme Court | “এটা তো গণতন্ত্রেরপক্ষে শুভ নয়...”, কেন বললেন Bikash Ranjan Bhattacharya?
Birbhum Tulu Mondal | ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন টুলু মণ্ডল, প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Mallickbazar Fire | মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন | ABP Ananda LIVE
University Convocation | প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি
Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget