এক্সপ্লোর

Sunil Gavaskar Birthday: ব্যাটার, ফিল্ডার, অধিনায়ক, বিশ্বচ্যাম্পিয়ন, জন্মদিনে ফিরে দেখা গাওস্করের একগুচ্ছ কৃতিত্ব

Sunil Gavaskar: আজ ৭৪-এ পা দিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাওস্কর।

কলকাতা: জুলাই মানেই ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) তিন কিংবদন্তি ক্রিকেটার, তিন অধিনায়কের জন্মদিন। সদ্যই মহেন্দ্র সিংহ ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেদের জন্মদিন পালন করেছেন। আজ, ১০ জুলাই, সুনীল গাওস্করের (Sunil Gavaskar) জন্মদিন। 'লিটল মাস্টার' গাওস্কর আজ ৭৪-এ পা দিলেন। 

ব্যাট হাতে দীর্ঘদিন ক্রিকেটবিশ্বকে শাসন করেছেন গাওস্কর। জাতীয় দলের জার্সি গায়ে ভুরি ভুরি স্মরণীয় ইনিংস খেলার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। বিশ্বজয় থেকে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ১৯৭১ থেকে ১৯৮৭ সালের মাঝেই নিজের ব্যাটে ভর করে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজের জায়গা পাকা করে নিয়েছেন গাওস্কর। মুম্বইয়ে জন্ম নেওয়া গাওস্করের আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটাই তাঁর দক্ষতা প্রমাণের জন্য যথেষ্ট ছিল। নিজের অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৭৪ রান করেছিলেন তরুণ গাওস্কর। সেই রেকর্ড আজও অব্যাহত। একই প্রতিপক্ষের বিরুদ্ধে ১৩টি টেস্ট শতরান সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ।

আশির দশকে বিশ্বের সেরা দল মনে করা হত ওয়েস্ট ইন্ডিজকে। সেই যুযুধান প্রতিপক্ষের বিরুদ্ধেই গাওস্করের এহেন রেকর্ড (Sunil Gavaskar Record). তাঁর ব্যাটিং দক্ষতার পরিচয়বাহক। পাশাপাশি এই রেকর্ড এটাও প্রমাণ করে যে মুম্বইয়ে জন্মগ্রহণ করা ব্যাটার স্পিনের পাশাপাশি ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে খেলতেও সমান দক্ষ ছিলেন। ৫ ফুট ৫-র গাওস্কর নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ২৩৩টি ম্যাচ খেলে ১৩,২১৪ আন্তর্জাতিক রান করেছেন। শতরান হাঁকিয়েছেন ৩৪টি। এই কিংবদন্তির জন্মদিনে তাঁর রেকর্ডগুলি দেখে নেওয়া যাক।

গাওস্করের রেকর্ডসমূহ:-

১৯৮৭ সালের ৭ মার্চ প্রথম ব্যাটার হিসাবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পার করেন গাওস্কর। পাকিস্তানের বিরুদ্ধে এক ম্যাচেই এই কৃতিত্ব গড়েছিলেন গাওস্কর।

তাঁর ৩৪টি টেস্ট শতরান দীর্ঘদিন লাল বলের ক্রিকেটে সর্বোচ্চ ছিল। সেই রেকর্ড এখন আর তাঁর দখলে নেই। তবে ওপেনার হিসাবে গাওস্করের ৩৩টি টেস্ট শতরান এখনও সর্বকালের সর্বোচ্চ।

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্ট সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাওস্কর। কোনও ব্যাটার অভিষেক টেস্ট সিরিজে এটাই সর্বকালের সর্বাধিক রান।

২৭টি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩টি শতরান হাঁকিয়েছেন গাওস্কর। কোনও নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে এটি টেস্ট ক্রিকেটে কোনও ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ।

প্রথম ব্যাটার হিসাবে গাওস্কর টেস্টের দুই ইনিংসেই তিন তিনবার শতরান হাঁকিয়েছেন।

ওপেনিংয়ে গাওস্করের করা ৯৬০৭ রান ভারতীয় হিসাবে সর্বকালের সর্বোচ্চ। এমনকী তিনিই ভারতের হয়ে ওপেনিংয়ে সর্বাধিক, ৭৫বার ৫০ রানের গণ্ডি পার করেছেন।

ব্যাটার গাওস্করের কৃতিত্ব সম্পর্কে সকলেই অবগত। তবে ফিল্ডার হিসাবেও তিনি দুর্দান্ত ছিলেন। গাওস্করের দখলে ১০৮টি টেস্ট ক্যাচ নেওয়ার কৃতিত্ব রয়েছে। তিনিই প্রথম ভারতীয় হিসাবে লাল বলের ক্রিকেটে শতাধিক ক্যাচ ধরেছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: আর্থিক টানাপোড়েন ? আজই বাড়িতে নিয়ে আসুন এই ছোট্ট জিনিস; দ্রুত হতে পারেন ধনী !

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget