এক্সপ্লোর

ODI World Cup 2023: অপরাজিতভাবেই বিশ্বকাপ জিতবে ভারত, আশাবাদী ভিভ রিচার্ডস

Indian Cricket Team: নেদারল্যান্ডসকে আজকের ম্যাচে হারাতে পারলেই প্রথম ভারতীয় দল হিসাবে টানা নয়টি ম্যাচ জিতবে রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

দুবাই: চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। নাগাড়ে আটটি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। নবম ম্যাচে নেদারল্যান্ডসের (IND vs NED) বিরুদ্ধেও ভারতই ফেভারিট হিসাবে মাঠে নেমেছে। ডাচদের হারালে বিশিবকাপ জিততে হলে টিম ইন্ডিয়াকে নাগাড়ে ১১ ম্যাচ জিততে হবে। অপরাজিতভাবে বিশ্বকাপ জয় একেবারেই সহজ নয়। তবে টিম ইন্ডিয়ার প্রতি আস্থা রাখছেন ভিভ রিচার্ডস (Viv Richards)।

১৯৭৫ ও ১৯৭৯, ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে দুইটি বিশ্বকাপ জিতেছেন ভিভ। অনেকেই তাঁকে সর্বকালের সেরা ব্যাটার বলেও মনে করেন। ভিভ চান ভারতীয় দলের ক্রিকেটাররা যেন কোনও নেতিবাচক চিন্তা নিজেদের মাথায় আসতে না দেন এবং ঠিক যে উদ্যমে টিম ইন্ডিয়া এতদিন খেলছে, সেই উদ্যম নিয়েই খেলা চালিয়ে যাওয়ার পরামর্শও দেন তিনি। আইসিসির হয়ে নিজের কলামে ভিভ লেখেন, 'ভারতীয় দল বিশ্বাস করে যে তারা এমনভাবে খেলে শেষ পর্যন্ত যেতে পারবে। আমি ওদের জায়গায় থাকলে আমার মানসিকতাও ঠিক এমনটাই হত। আগ্রাসীভাবেই খেলা চালিয়ে যেতাম। এমনভাবেই তো এতদিন সাফল্য এসেছে। সেটা বদলালে পরিস্থিতির বিপরীত হতে পারে।'

ভিভ মনে করেন টিম ইন্ডিয়া অপরাজিতভাবেই বিশ্বকাপ জিততে পারে। 'আমার মনে হয় ওরা অপরাজিতভাবেই বিশ্বকাপ জিততে পারে। এমন এক রেকর্ডের জন্য তো লড়াই করাই যায়। হ্যাঁ, মনে ভয় হতেই পারে যে এতদিন পর্যন্ত আমরা ভাল খেলেছি, সেমিফাইনালে খারাপ হতেই পারে, তবে এই নেতিবাচক চিন্তাধারাটা দূরে সরিয়ে রাখতে হবে।' মত ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ইডেন গার্ডেন্সে কেরিয়ারের ৪৯তম শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। সর্বকালের সর্বাধিক ওয়ান ডে শতরান হাঁকানোয় সচিনের কৃতিত্বে বসিয়েছেন ভাগ। ভিভ কিন্তু সচিনের সঙ্গে কোহলিকেও একই সারিতে বসান। তিনি বলেন, 'আমি বিরাটের ভক্ত। বরাবরই ওকে আমার খুব পছন্দ। ও প্রতিনিয়ত প্রমাণ করে কেন ও সচিনের একই সারিতে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার দাবিদার।' ভিভের মতে কোহলির মানসিকতাই কিন্তু তাঁকে আর পাঁচটা ক্রিকেটারের থেকে সম্পূর্ণ আলাদা করে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দিতে সাহায্য করে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: রোহিতের নেতৃত্বে মুগ্ধ দ্রাবিড়, নেদারল্যান্ডস ম্যাচের আগে ভারতীয় অধিনায়ককে দিলেন দরাজ সার্টিফিকেট

সেরা শিরোনাম

England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget