এক্সপ্লোর

Indian Test Team For England: ইংল্যান্ডে ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম চারে কারা খেলবেন? দরজা খুলবে বাংলার অভিমন্যুর?

Team India: বিশেষজ্ঞদের মতে, বিরাট কোহলি, রোহিত শর্মার অবসর ও চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের অনুপস্থিতিতে বিরাট শূন্যতা তৈরি হয়েছে ভারতের টেস্ট ব্যাটিং লাইন আপে।

মুম্বই: একজন ছিলেন ওপেনার। অন্যজন ব্যাট করতেন ব্যাটিং অর্ডারের চার নম্বরে।

সেই রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) - ভারতীয় ক্রিকেটের দুই মহীরূহ অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। অনেকে ভেবেছিলেন, অন্তত ইংল্যান্ড সফরে খেলবেন তাঁরা। কিন্তু ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন দুজনে।

তারপর থেকেই জোর চর্চা, ইংল্যান্ডের মাটিতে আসন্ন টেস্ট সিরিজে ভারতের হয়ে ইনিংস ওপেন করবেন কে? মিডল অর্ডারেই বা দেখা যাবে কাকে? কোহলির ফেলে যাওয়া চার নম্বর জায়গায় কে ব্যাটিং করবেন?

একটা সময় ছিল, যখন ভারতের হয়ে টেস্টে ইনিংস ওপেন করতেন রোহিত শর্মা। যদিও অস্ট্রেলিয়া সফরেই ইঙ্গিত ছিল যে, বিকল্পেরক খোঁজ শুরু হয়েছে। পারথে প্রথম টেস্টে খেলেননি রোহিত। সিডনি টেস্ট থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন। তারপর তো পাকাপাকি ভাবে টেস্ট থেকে অবসর।

বিশেষজ্ঞদের মতে, বিরাট কোহলি, রোহিত শর্মার অবসর ও চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এবং অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) অনুপস্থিতিতে বিরাট শূন্যতা তৈরি হয়েছে ভারতের টেস্ট ব্যাটিং লাইন আপে। মনে করা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারতের হয়ে ইনিংস ওপেন করবেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও কে এল রাহুল (KL Rahul)। ইংল্যান্ডে রাহুলের অভিজ্ঞতা কার্যকরী হবে বলেই মত সকলের। তিন নম্বরে দেখা যেতে পারে বি সাই সুদর্শনকে। আইপিএলে (B Sai Sudharsan) যিনি গুজরাত টাইটান্সের জার্সিতে দুরন্ত ছন্দে। আপাতত অরেঞ্জ ক্যাপও তাঁর মাথায়। 

চার নম্বরে কোহলির ফেলে যাওয়া জায়গায় দেখা যেতে পারে শুভমন গিলকে। রোহিতের উত্তরসূরি হিসাবে যাঁর হাতে টেস্ট দলের নেতৃত্বের ব্যাটন তুলে দিলেন নির্বাচকেরা।

ভারতের ১৮ সদস্যের দলে সুযোগ পেয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণও। ভারত এ দলের অধিনায়ক হিসাবে ইংল্যান্ডে যাচ্ছেন বাংলার ক্রিকেটার। তিনি কি ইনিংস ওপেন করার সুযোগ পাবেন? ২০১৭-১৮ মরশুম থেকে ধরলে ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচে ১৭টি সেঞ্চুরি রয়েছে অভিমন্যুর। তবে দৌড়ে এখন পিছিয়ে তিনি। যদি এ দলের হয়ে দারুণ কিছু ইনিংস খেলেন, তা হলে অবশ্য টেস্টে একাদশের দরজাও খুলে যেতে পারে।

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় দল:

শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক, সহ অধিনায়ক), কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ ও কুলদীপ যাদব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget